ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তারেক-বাবরসহ ৪৯ জনের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮
  • ৪৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ফাঁসির আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

আজ মামলাটির ২৫তম দিনে যুক্তিতর্ক শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান এ শাস্তি দাবি করেন।

পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই গ্রেনেড হামলা মামলার বিচার চলছে। এদিন এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়।

অ্যাডভোকেট সৈয়দ রেজাউর বলেন, রাষ্ট্রপক্ষ আদালতে ২২৫ জন সাক্ষীর উপস্থাপনের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাই এই মামলার আইনে বর্ণিত আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা হয়। এতে তিনি প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ ২২ জন নিহত হন। আহত হন শতাধিক নেতাকর্মী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তারেক-বাবরসহ ৪৯ জনের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ

আপডেট টাইম : ০৪:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮