ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তারুণ্যেরা লাল-সবুজের পতাকা উড়িয়ে প্রকাশ করে বিজয়োল্লাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
  • ৪৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সবুজের মাঝে লাল বৃত্ত আমাদের বিজয় নিশান। বর্তমান প্রজন্ম দেখেনি যুদ্ধ। তবুও মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর ভাষণ শুনলেই গা শিউরে ওঠে। আমাদের সংগ্রামী করে তোলে, বীর শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা অনুভূত হয়। তাই লাল-সবুজ আমাদের প্রিয় রং। প্রিয় এই রং নিয়ে লিখেছেন মুন্নি আক্তার-

ডিসেম্বর বিজয়ের মাস। এই মাসজুড়ে তরুণ মনে দোলা দেয় স্বাধীনতা। দেশের সব জায়গায় পালন করা হয় বিজয় দিবসের অনুষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বা পরীক্ষার ফাঁকে ক্যাম্পাস চত্বর কিংবা ক্যান্টিনে আড্ডায় উঠে আসে মুক্তিযুদ্ধ, বিজয়ের ইতিহাস, পটভূমি এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা।

jagonews24

পরিবর্তন আসে পোশাক-আশাক বা ফ্যাশনে। লাল-সবুজের রঙে সেজে বের হন অনেকেই। ডিসেম্বরের শেষ পর্যন্ত চলতে থাকে এ আয়োজন। লাল-সবুজের পতাকা উড়িয়ে প্রকাশ করে বিজয়োল্লাস।

লাল-সবুজের ফ্যাশন নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারহানা এবং রোজা বলেন, ‘লক্ষ লক্ষ ভাই-বোনের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। লাল-সবুজ আমাদের মুক্তির নিশান। ফলে বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবসে লাল-সবুজই আমাদের প্রিয় অনুষঙ্গ।’

jagonews24

আরেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াসিম এবং টুম্পা বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বের মানচিত্রে নিজেদের গৌরবান্বিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে আমাদের যেতে হবে আরও অনেক দূর।’

মুক্তিযুদ্ধের চেতনাই পারে এই দেশকে সঠিক পথে পরিচালিত করতে। আর তাই লাল-সবুজের ভালোবাসায় জেগে উঠুক তারুণ্য। শুধু দিবসকেন্দ্রিক নয়; লাল-সবুজের ফ্যাশন চলুক বছরজুড়ে। এমনকি সবসময় দেশজুড়ে।

jagonews24

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

তারুণ্যেরা লাল-সবুজের পতাকা উড়িয়ে প্রকাশ করে বিজয়োল্লাস

আপডেট টাইম : ০৯:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭