ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ডিমের খোসা ভেঙে বেরিয়ে আসবে ছোট্ট বুলবুলির ছানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭
  • ৯৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ গত এপ্রিল মাসের শুরুর দিকের কথা। এক ভোরে ঘুম ভাঙল পাখির কিচিরমিচিরে। বারান্দায় গিয়ে দেখি সামনের মেহগনিগাছে বাসা বেঁধেছে এক জোড়া বুলবুলি। বুলবুলি জোড়ার মতো আমিও অপেক্ষায়, নীড়ে আসবে নতুন অতিথি। পাঁচ-ছয় দিন পর নীড় আলো করে এল তিনটি ডিম! ডিমের সাদা গায় ছোপ ছোপ খয়েরি দাগ। আনন্দে মন নেচে উঠল।

আবার দিন গুনতে লাগলাম কবে ডিমের খোসা ভেঙে বেরিয়ে আসবে ছোট্ট ছানাগুলো। প্রতিদিন উঁকি মারি। রোদ-বৃষ্টি উপেক্ষা করে মা পাখি ডিমে তা দিয়ে যাচ্ছে। অপেক্ষার প্রহর শেষ। এক এক করে তিনটি ডিম ফুটল অবশেষে। মা পাখির অবসরের সময় নেই।

বাড়তি খাবারের খোঁজে ব্যস্ত পাখিটি। ঠোঁটে করে আনা খাবার তুলে দেয় ছানাগুলোর মুখে। ঝড়-বৃষ্টির সময় মা পাখি তার ডানার নিচে আগলে রাখে তাদের। দিন যেতে থাকে, সময়ের সঙ্গে বড় হতে থাকে ছানাগুলো। ছবিগুলো মোহাম্মদপুরের মাদরাসা রোড থেকে ক্যামেরাবন্দী করা হয়েছে।

গাছের মগডালের পাখির বাসায় ডিম। ডিমের সাদা গায় ছোপ ছোপ খয়েরি দাগ।

ডিম থেকে বেরিয়ে এসেছে বুলবুলি ছানা। তবে চোখ ফোটেনি এখনো।

ছোট্ট একটু পেটে যেন ক্ষুধার রাজ্য! খাওয়ার জন্য সারাক্ষণই হাঁ করে থাকে।

খাবারের সন্ধানে মা পাখি। সারা দিন ব্যস্ত থাকতে হয় খাবার সংগ্রহে।

নিজে না খেয়ে ছানাগুলোর মুখে খাবার তুলে দিচ্ছে মা পাখি।

আস্ত ব্যাঙ গিলে ফেলার চেষ্টায় একটি বুলবুলি ছানা।

মায়ের ডানার আশ্রয়ে বড় হচ্ছে ছানারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ডিমের খোসা ভেঙে বেরিয়ে আসবে ছোট্ট বুলবুলির ছানা

আপডেট টাইম : ১২:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭