ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

আমের গাছ গুলোতে আগাম মুকুল ধরেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
  • ৪৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে গাছ পালাতেও। পৌষ ও মাঘের শীত শেষে হালকা গরমের সঙ্গে গাছে গাছে আমের মুকুল দেখা দেয়ার কথা থাকলেও মেহেরপুরে আমের গাছ গুলোতে আগাম মুকুল ধরেছে।

আমের জন্য এ জেলার খ্যাতি  থাকলেও স্থানীয় জাতের ‘নাক ফজলী’ আম বেশ জনপ্রিয়। এ ছাড়াও আম্রপালি, গোপালভোগ জাতের আমও জনপ্রিয় হয়ে উঠেছে ইতোমধ্যে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, একটি শৈত প্রবাহ ছাড়া পৌষ মাসে এখনো তেমন শীতের দেখা মিলছে না। জলবায়ু পরিবর্তনের এ প্রভাব পড়েছে গাছ পালাতেও। তেমন শীত না থাকায় জেলায় আমের গাছে শোভা পাচ্ছে আগাম জাতের আমের মুকুল। জেলায় এবার ২০১৬-১৭ মৌসুমে ৮ শ ৪৯ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এতে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার ৯ শ ৮৮ মেট্রিকটন।

এ ছাড়াও বেসরকারি পর্যায়ে শতাধিক ছোট বড় মিলে ৫৬০টি আমের বাগানও রয়েছে। স্থানীয় জাতের মধ্যে ‘নাকফজলী’ সুবর্ণরেখা, সুরমাফজলী, ক্ষিরশাপাত, আম্রপালি, আশ্বিনা, গোপালভোগ, নেংড়া আম বেশ জনপ্রিয়। নাকফজলী আম কিছুটা লম্বাটে আকৃতির এ আমের মধ্যে বিচি থাকে ছোট। খেতে বেশ সু স্বাদু এবং গন্ধময়।

নাকফজলি ছাড়াও আম্রপালি, গোপালভোগ আমের সঙ্গে নেঙ্গড়া আমের চাষ দিনদিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান মেহেরপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান। আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্পার ফলনের আশা করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আমের গাছ গুলোতে আগাম মুকুল ধরেছে

আপডেট টাইম : ১০:২৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭