ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

আগামীকাল সকালে আকাশে সূর্য হেসে উঠবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
  • ৬৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতের সকালে মিষ্টি রোদ সবার কাছে আদরণীয়। তাই কবে, কখন নীল আকাশে সূর্য হেসে উঠবে সে খবর জানতে আগ্রহী সবাই।

নিম্নচাপের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে বিরক্ত সবাই, বিশেষ করে যাদের প্রতিদিন ঘর থেকে কাজের তাগিদে বের হতে হচ্ছে। গত (৭ ডিসেম্বর) থেকে আকাশটা মেঘাচ্ছন্ন। আজ চার দিন পরও সূর্যমামা হেসে চারপাশ আলোকিত করছেন না। আজও মেঘাচ্ছন্ন থাকায় বিরক্তি আরো বেড়ে গেছে।

ঠিক বিরক্তির এ সময় সুখবর দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার সকাল থেকে রোদ পাবেন। রোদটা হবে ঝলমলে।

আজকের মেঘলা আকাশ সম্পর্কে এই আবহাওয়াবিদ বলেন, লঘুচাপের প্রভাবে বৃষ্টি সব শেষ হয়েছে। মেঘ আছে। মেঘ চলে গেলে রোদ পাওয়া যাবে। মিষ্টি রোদের দেখা মিললেও শীতটা জেঁকে বসতে পারে বলেও তিনি জানান।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ আরো বলেন, নিম্নচাপের কারণে তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছিল। এখন থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমতে থাকবে। এর মাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। শীত শীত একটা ভাব থাকবে।

এদিকে, লঘুচাপটি দুর্বল হলেও আজ দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের সকালে পূর্বাভাসে বলা হয়েছে। দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের বেলা তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় এর মাত্রা ছিল ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

লঘুচাপের প্রভাব কমে যাওয়ায় দেশের চারটি সমুদ্রবন্দর ও নৌবন্দরগুলোর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আগামীকাল সকালে আকাশে সূর্য হেসে উঠবে

আপডেট টাইম : ০৮:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭