ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আখের রসের স্বাস্থ্য ‍উপকারিতা জেনে নিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৬১০ বার

হাওর বার্তা ডেস্কঃ ডায়াবেটিস রোগীদের জন্য আখ খুবই উপকারী। গরম কিংবা শীত যে কোনো ঋতুতেই পাওয়া যায় আখ। এতে খনিজ, সামান্য পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন প্রভৃতি উপাদান রয়েছে, যা শরীরের জন্য উপকারী। এক গ্লাস আখের রস খেলেই ক্লান্তি দূর হয়ে যায়। এ কারণে আখের রসকে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কও বলা হয়। শুধু ক্লান্তি দূর করতে নয়, বরং ত্বকের জন্যও এটি সমান কার্যকরী।

আখের রস খেতে মিষ্টি হলেও তা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক কার্যকরী। এতে জিআই-এর পরিমাণ খুব কম থাকে। তাই ডায়াবেটিস রোগীরা নিয়মিত আখ খেতে পারেন। এছাড়া আখের রসের আরও নানা উপকারিতা রয়েছে। এগুলো নিম্নরুপ-

হৃদরোগ উপশমে
আখের রস হার্ট ভালো রাখার পাশাপাশি হার্ট অ্যাটাক রুখতেও সাহায্য করে। এছাড়া শরীরে খারাপ কোলেস্টেরলের নিঃসরণ কমাতেও ভূমিকা রাখে এটি।

হজমশক্তি
আখের রসে পর্যাপ্ত পরিমাণে পটাসিয়াম এবং ফাইবার রয়েছে। এটি খেলে কোষ্ঠ কাঠিন্যের সমস্যা দূর হওয়ার পাশাপাশি হজম শক্তিও বেড়ে যায়।

ওজন কমায়
আখের রসে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় তা ওজন কমাতে সাহায্য করে। এমনকি কোলেস্টেরলের পরিমাণও কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি।

ক্যান্সার প্রতিরোধে
আখের রসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ থাকে। যা ব্রেস্ট ক্যানসার এবং প্রস্টেড ক্যানসার রোগ প্রতিরোধে সক্ষম।

ত্বকের জন্য উপকারী
আখের রসে আলফা হাইড্রক্সি অ্যাসিড থাকায় তা ত্বকের জন্য খুবই উপকারী। মুখের ব্রণ, বলিরেখা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি। আখের রস যদি মুখে মাস্ক হিসেবে লাগিয়ে রাখা যায় তাহলে ত্বকের রুক্ষতা দূর হয়ে যায়। সেইসঙ্গে ত্বক হয়ে উঠে আরও বেশি উজ্জ্বল ও সতেজ।

এছাড়া ঠাণ্ডা-জ্বর, গলায় ক্ষত, দাঁতের ক্ষয়রোধ প্রভৃতি সারাতে সাহায্য করে আখের রস। শুধু তাই নয়, এটি জন্ডিসে ওষুধের ভূমিকা পালন করে। কাজেই সুস্থ থাকতে নিয়মিত আখের রস পান করুন।
সূত্র:এবেলা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আখের রসের স্বাস্থ্য ‍উপকারিতা জেনে নিন

আপডেট টাইম : ০৪:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭