ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বাংলাদেশে আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই খাদ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
  • ৪৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই, বর্তমান সরকারের মেয়াদকাল সম্পূর্ণ হওয়ার পর সংবিধান অনুযায়ী নির্বাচন হবে । এ কথা বলেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম । আজ (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাম দলগুলোর হরতালের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে হঠাৎ করে বলা হলো ইসি আগাম নির্বাচনের জন্য প্রস্তুত।

আমি স্পষ্ট করে বলে দিতে চাই, দেশে কোনো আগাম নির্বাচনের সম্ভাবনা নেই । সংবিধান অনুযায়ী আগামী বছরের ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে । তিনি বলেন, বিএনপি চাতক পাখির মতো বিদেশি প্রভুদের কাছে বিভিন্ন দাবি-দাওয়া করছে । তারা মনে করছে তাদের বিদেশি প্রভুরা তাদের দাবিদাওয়া সংরক্ষণ করবে । তারা বোকার স্বর্গে বসবাস করছে । তাদের অযৌক্তিক কোনো দাবি কোনোদিনই মানা হবে না ।  বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না। এটি এখন একটি মৃত দাবি । দেশে নির্বাচন পরিচালনা করবে ইসি, আর সরকার সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ করতে ইসিকে সহায়তা করবে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বাংলাদেশে আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭