ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ লাবিদ আল লিখনের পাশে ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭
  • ৪০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ লাবিদ আল লিখনের বয়স আট বছর। কিন্তু দেখে মনে হতে পারে তার বয়স তিন থেকে চার বছর। জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেওয়ায় তার শরীরের হাড় ভেঙেছে ৩২ বার। এ কারণে সে এখনো দাঁড়াতে ও হাঁটতে পারে না।

বিরল রোগে আক্রান্ত এই শিশু লাবিদ আল লিখনের চিকিৎসায় এগিয়ে এসেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ বয়সেই বত্রিশবার ভেঙেছে শিশুটির হাত-পায়ের হাড়। রোববার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অস্টিও জেনেসিস ইম্পারফেক্টা নামক রোগে আক্রান্ত দরিদ্র পরিবারের শিশুটিকে দেখতে যান মন্ত্রী। তার শয্যাপাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার দায়িত্ব নেন।

দরিদ্র পিতার পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা কঠিন বলে খবর প্রকাশিত হওয়ায় মন্ত্রী এগিয়ে এলেন। দায়িত্বগ্রহণ করেন তার চিকিৎসার। প্রাথমিক পর্যায়ে নিজের ঐচ্ছিক তহবিল থেকে প্রথম অপারেশনের জন্য পঞ্চাশ হাজার টাকা তুলে দেন লিখনের বাবা-মায়ের হাতে।

এ সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক মো. শামসুজ্জামান, সারওয়ার ইবনে সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে লিখনের। এ সপ্তাহে শিশুটির দুই পায়ে অস্ত্রোপচার করে টেলিস্কোপিক নেইল বসানো হবে। কয়েকটি ধাপে অস্ত্রোপচার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অসুস্থ লাবিদ আল লিখনের পাশে ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৫:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭