ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪৫০২ কোটি টাকা স্বাধীনতার গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা জরুরি : সংস্কৃতি মন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল নতুন সিদ্ধান্ত, ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে ঈদের পর প্রথম কর্মদিবসে প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী ৭ দিনের অভিযান আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

আসমান-জমিনের একচ্ছত্র অধিপতি আল্লাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭
  • ৪৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি অর্থাৎ আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে সে সবই আল্লাহর মালিকানাধীন।’ তিনি স্বয়ং সম্পন্ন ইচ্ছা শক্তির মালিক। যেভাবে যাকে ইচ্ছা তিনি নিয়ন্ত্রণ করতে পারেন।

আয়াতের আগের অংশে আল্লাহ তাআলা নিজেকে তন্দ্রা ও ঘুম থেকে মুক্ত ঘোষণা করেছেন। তন্দ্রা ও ঘুমমুক্ত থাকা আল্লাহ তাআলার এক মহাগুণ। আল্লাহ তাআলাকে তন্দ্রা ও ঘুমে ক্লান্ত করতে পারে না। কারন তন্দ্রা ও ঘুম সৃষ্টির সঙ্গে সম্পৃক্ত। আলোচ্য আয়াতাংশটিও আয়াতুল কুরসির চতুর্থ বক্তব্য। এ বক্তব্যে আল্লাহর নিয়ন্ত্রণের বিশেষ গুণ প্রকাশিত হয়েছে। যারা এ কথার উপর একনিষ্ঠ বিশ্বাস স্থাপন করে; তাদের জন্য আয়াতুল কুরসির তেলাওয়াত দুনিয়া ও পরকালের সব বিপদাপদ থেকে আত্মরক্ষায় যথেষ্ট।

আল্লাহ তাআলা পৃথিবী ও আকাশ এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে সবকিছুর একচ্ছত্র অধিপতি। তাঁর কর্তৃত্ব, মালিকানা ও শাসন পরিচালনায় কারো এক বিন্দু পরিমাণও অংশীদারিত্ব নেই।

আল্লাহ তাআলার পরে এ বিশ্ব জাহানের অন্য যে কোনো সত্তার কথাই চিন্তা করা হবে; অবশ্যই সে হবে এ বিশ্ব-জগতের একটি সৃষ্টি। আর বিশ্ব-জগতের সৃষ্টি হবে আল্লাহ তাআলার একচ্ছত্র আধিপত্যের নিয়ন্ত্রণাধীন এবং তাঁর অনুগত দাস। তাঁর অংশীদার ও সমকক্ষ হবার কোনো প্রশ্নই ওঠে না।

সুতরাং ইসলামের বিধি-বিধান পালন করে ব্যক্তি জীবন ও পরকালের সফলতা লাভে আয়াতুল কুরসি তেলাওয়াতের মাধ্যমে সকাল ও সন্ধ্যায় যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

আসমান-জমিনের একচ্ছত্র অধিপতি আল্লাহ

আপডেট টাইম : ০৫:২৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭