ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিজ্ঞানীদের অবাক করল কমন সুইফট পাখি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পাখি আকাশে উড়বে, এটা স্বাভাবিক। কিন্তু কতক্ষণ পর্যন্ত ? কোনো ধরনের বিরতি ছাড়াই টানা দীর্ঘ মাস ধরে সুইফট পাখির অস্বাভাবিক আকাশে উড়ার বিষয়টি অবাক করেছে বিজ্ঞানীদের।

সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তাদের গবেষণায় জানিয়েছেন, মাঝারি আকৃতির পরিযায়ী পাখি ‘কমন সুইফট’ কোনো ধরনের বিরতি ছাড়াই যতটা সময় ধরে আকাশে উড়তে পারে, সেটা পৃথিবীর আর কোনো পাখি পারে না। তাই কমন সুইফট পাখির আকাশে উড়ে থাকার বিষয়টিকে বিজ্ঞানীরা ‘পৃথিবীর প্রাকৃতিক দীর্ঘতম ভ্রমণ’ রেকর্ড হিসেবে আখ্যায়িত করেছেন।

বিজ্ঞানীদের সাম্প্রতিক প্রকাশিত তথ্যানুযায়ী, কমন সুইফটরা একটানা দশমাস আকাশে উড়তে পারে কোনো বিরতি ছাড়া।

এখন পর্যন্ত দীর্ঘ সময় আকাশে উড়ার রেকর্ডটি ছিল অ্যালপাইন সুইফট পাখির দখলে। এই পাখিগুলো সর্বাধিক ছয় মাসে আকাশে থাকতে পারে। তবে বর্তমান গবেষণা অনুসারে, এই রেকর্ডটি এখন কমন সুইফট পাখির দখলে, কারণ একটানা দশ মাস উড়তে পারে কমন সুইফট পাখিরা।

এই পরীক্ষার জন্য ১৩টি প্রজাতির সুইফট পাখির গতিবিধির ওপর দুই বছর ধরে নজর রেখেছিলেন বিজ্ঞানীরা। দেখা যায়, প্রজননের পর উড়ে যায় এরা। কমন সুইফট পাখিগুলো ১০ মাস পর পরবর্তী প্রজননের সময় আবার তারা ফিরে আসে।

১০ মাসের লম্বা যাত্রার প্রায় ৯৯.৫ শতাংশ সময়ই এরা আকাশে উড়েছে। খুব অল্প সময়ের জন্য বিশ্রাম নিয়েছে। আবার কিছু কমন সুইফট পাখির ক্ষেত্রে দেখা গেছে ১০ মাসে তারা কখনোই বিশ্রাম নেয়নি, ভূমি স্পর্শ করেনি। দিনের তুলনায় এদের রাতেই বেশি পথ অতিক্রম করতে দেখা গেছে।

বিজ্ঞানীরা বলেন, এটা খুবই বিস্ময়কর যে, পাখিগুলো ১০ মাস আকাশে উড়ন্ত অবস্থায় থাকতে পারে কোনো প্রকার বিশ্রাম ছাড়াই। যেহেতু প্রাণী হিসেবে পাখিদেরও ঘুমের প্রয়োজন, তাই কমন সুইফ পাখিদের ক্ষেত্রে বিজ্ঞানীরদের অনুমান, খুব উচুঁ থেকে ধীরে ধীরে নিচে নামার সময় পাখিগুলো হালকা ঘুমিয়ে নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিজ্ঞানীদের অবাক করল কমন সুইফট পাখি

আপডেট টাইম : ০৫:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭