ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
  • ৪০৬ বার

আবদুল লতিফ সিদ্দিকী সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। আকস্মিকভাবেই ঙ্গলবার সন্ধ্যায় সংসদ অধিবেশনে যোগ দিয়ে ১৫ মিনিটের এক বক্তৃতা শেষে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

সংসদ সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার এক সপ্তাহের মাথায় মঙ্গলবার মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন কক্ষে প্রবেশ করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সাংসদ লতিফ সিদ্দিকী। এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত ছিলেন না।

স্পিকারের অনুমতি নিয়ে দেয়া বক্তৃতায় লতিফ সিদ্দিকী হজ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরেন। শেষ পর্যায়ে সংসদ সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিনি।

সংসদে দেয়া বক্তৃতায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক টেলিযোগাযোগমন্ত্রী লতিফ সিদ্দিকী জানান, দলীয় প্রধান শেখ হাসিনার ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে সংসদ সদস্যপদ ছাড়লেন তিনি।

উল্লেখ্য, টাঙ্গাইল-৪ আসনের চার বারের সাংসদ লতিফ সিদ্দিকী ২০০৯ সালে শেখ হাসিনার সরকারের বস্ত্র ও পাটমন্ত্রীর দায়িত্ব ছিলেন। টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ

আপডেট টাইম : ১০:৩৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫