ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিশ্বাসযোগ্যতায় বিশ্বে তৃতীয় মোদী সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
  • ৪১৬ বার
হাওর বার্তা ডেস্কঃ মুডিজ-এর পর এ বার ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডব্লুইএফ)। প্রায় ১৩ বছর পর ভারতের রেটিং বাড়িয়ে গুজরাত ভোটের আগে বিজেপিকে কিছুটা অক্সিজেন দিয়েছিল মুডিজ। আর এ বার বিশ্বাসযোগ্যতার নিরিখে মোদী সরকারকে তিন নম্বরে রেখে আরো কিছুটা স্বস্তি দিল ডব্লুইএফ।
তাদের সাম্প্রতিকতম রিপোর্টে ডব্লুইএফ জানিয়েছে, বিশ্বাসযোগ্যতার নিরিখে বিশ্বের মধ্যে তৃতীয় মোদী সরকার। তালিকায় সুইজারল্যান্ড এবং ইন্দোনেশিয়া পরেই রয়েছে ভারতের স্থান।
বিশ্বব্যাপী এক সমীক্ষা চালায় অর্গানাইজেশন ফর ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)। সেই সমীক্ষার উপর ভিত্তি করেই বিশ্বাসযোগ্য দেশের তালিকার প্রকাশ করেছে ডব্লুইএফ। তাতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য সরকারের প্রধান। প্রায় তিন-চতুর্থাংশ ভারতীয় জানিয়েছেন, সরকারের উপর তাদের আস্থা রয়েছে।’
ওই রিপোর্টে আরো বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার দুর্নীতি রুখতে ব্যবস্থা নিয়েছে এবং কর ব্যবস্থার সংস্কার করেছে, তার ফলে দেশের আমজনতার আস্থা অনেকটাই বেড়ে গেছে। প্রায় ৭৪ শতাংশ ভারতীয় জানিয়েছেন, তারা মোদী সরকারের কাজে খুশি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিশ্বাসযোগ্যতায় বিশ্বে তৃতীয় মোদী সরকার

আপডেট টাইম : ০৫:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭