ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

১০ সেপ্টেম্বরের মধ্যে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত: মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
  • ৬৪২ বার

গ্যাসের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ১০ সেপ্টেম্বরের মধ্যে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সরকারি সিদ্ধান্তের আগেই যারা ভাড়া বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে একথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী ৫-১০ সেপ্টেম্বরের মধ্যে ভাড়া পুনর্নির্ধারণে সংশ্লিষ্ট দু’টি কমিটি আলোচনা ও বাস্তব অবস্থা বিবেচনা করে জনস্বার্থে এ বিষয়ে সুপারিশ করবে। সুপারিশের পর সিদ্ধান্ত জানানো হবে।

ওবায়দুল কাদের বলেন, কমিটির সুপারিশ ছাড়া ভাড়া বাড়ানো যাবে না। আগের হারে ভাড়া নিতে হবে।

গ্যাসের বর্ধিত মূল্য মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। গ্যাসের দাম বৃদ্ধির পর যারা ভাড়া বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, আমরা শক্তি প্রয়োগে যাব। আইনে যা আছে, তাই হবে। সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

১০ সেপ্টেম্বরের মধ্যে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত: মন্ত্রী

আপডেট টাইম : ১০:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫