ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মাদক ব্যবসা ছেড়ে সমাজের মূলধারায় পাচারকারীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭
  • ৪১২ বার

হাওর বার্তা ডেস্কঃ এক বছর আগেও মাদকদ্রব্য পাচারের অন্যতম রুট হিসেবে পরিচিত ছিল উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট।

কিন্তু বর্তমানে পুলিশের বিশেষ অভিযানে কমে এসেছে মাদকের বিস্তার। মাদক ব্যবসায়ীদের অনেকেই শপথ নিয়ে ফিরে এসেছেন সমাজের মূল ধারায়। জীবিকা নির্বাহ করছেন কৃষিসহ নানা কাজ করে।

লালমনিরহাটের মোগলহাটসহ বিভিন্ন সীমান্ত দিয়ে অবাধে আসত মাদক। গড়ে উঠেছিল মাদক ব্যবসায়ীদের বড় সিন্ডিকেট।

গত এক বছরে পুলিশের বিশেষ অভিযানে কমে এসেছে তাদের দৌরাত্ম। অনেকে মাদক ব্যবসা ছেড়ে ফিরে এসেছেন সমাজের মূল ধারায়।

অনেকেই যুক্ত হয়েছেন কৃষি কাজে, কেউ রিকশা চালিয়ে, কেউ আবার পোশাক কারখানায় কাজ করে সংসার চালাচ্ছেন।

এলাকাবাসী জানিয়েছেন, গত একবছর আগেও এই জেলায় মাদকের অবাধ বাণিজ্য ছিল। সীমান্তের বিভিন্ন পথ দিয়ে মাদক আসত। কিন্তু পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসা কমে এসেছে।

তারা আরো জানান, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল তাদের অনেকেই কৃষিকাজের সঙ্গে যুক্ত হয়েছেন।

কেউ কেউ লালমনিরহাট শহরসহ রাজধানী ঢাকায় গিয়ে রিকশা চালিয়ে জীবন ধারণ করছেন। পোশাক কারখানাতেও অনেকেই চাকরি নিয়েছেন।

ফলে এলাকার অবস্থা আগের থেকে অনেক ভালো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, মাদককে দমন করার জন্য জেলা পুলিশ কঠোর মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মাদক ব্যবসা ছেড়ে সমাজের মূলধারায় পাচারকারীরা

আপডেট টাইম : ০৭:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭