ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ময়মনসিংহে ইষ্টিকুটুমের কলতান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭
  • ৪৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহে গোলাপি ঠোঁটের গাঢ় লাল রঙের চোখ নিয়ে ইষ্টিকুটুম পাখির ডাকে মুখরিত মাঠ-ঘাট-প্রান্তর।জেলার গ্রামাঞ্চলের সর্বত্র গাছ থেকে গাছে আশ্রয় নিয়ে কর্কশ স্বরে ডাকাডাকি করতে শোনা যায় ডানা ও পুচ্ছে কালো রঙসহ দেহের বাকি অংশ সোনালি হলুদ রঙের চোখে স্পষ্ট কালো রেখার ইষ্টিকুটুম পাখি।

জেলার সর্বত্র প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে গেলে সেখানে দেখা মেলে অনেক উঁচু-উঁচু গাছপালা, ঝোপঝাড়, খাল-বিল আর কত পশুপাখি। সবুজে ঢাকা দিগন্ত প্রসারী কৃষিজমি, পুকুরে অপর্যাপ্ত মাছ।

প্রতিটি ঋতুর পরিবর্তন প্রাকৃতিক সৌন্দর্য দেখে সহজেই বোঝা যায় ময়মনসিংহের সর্বত্র। ‘ইষ্টিকুটুম’ পাখিদের কলতান ফুটিয়ে তুলেছে গ্রামবাংলার আসল রূপ! ময়মনসিংহের  গাঁয়ের রূপ দেখে মুগ্ধ সকলেই। গ্রামে-গঞ্জে গেলে সেই সব মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আর চোখে পড়ে ইষ্টিকুটম পাখি।

তবে, সম্প্রতি জনসংখ্যা বৃদ্ধির ফলে মাঠ, গাছপালা, ঝোপ ইত্যাদি ধ্বংস করে, জলাভূমি ভরাট করে শুধু ঘন বসতি আর ঘিঞ্জি বস্তি তৈরি হচ্ছে। অনেকস্থানে গাছপালাহীন, পশুপাখিহীন গ্রামগুলো এখন ছন্দহীন কবিতার মতোই।

ইষ্টকুটুম হলদে রঙের পাখি। পাখিটি বাংলাদেশ,ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা মেলে। কীটপতঙ্গ, ফল ও ফুলের নির্যাস আহার করে প্রকৃতিতে আজো টিকে আছে ইষ্টিকুটুম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ময়মনসিংহে ইষ্টিকুটুমের কলতান

আপডেট টাইম : ০৬:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭