ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ওমর সানী-মৌসুমী নতুন লুকে হাজির হলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭
  • ৩৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ এর আগেও বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে ভিন্নরূপে হাজির হয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় দুই মুখ ওমর সানী ও মৌসুমী। এবার আবারো নতুন লুকে হাজির হলেন তারা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি স্টুডিওতে চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত অভিনেত্রী মৌসুমীকে মেরুন রঙের শাড়িতে এবং সঙ্গে অভিনেতা ওমর সানীকে সোনালি রঙের শেরওয়ানিতে দেখা গেল।

এ প্রসঙ্গে জানতে চাইলে ওমর সানী গতকাল হাওর বার্তাকে বলেন, প্রেম’স কালেকশনের একটি ফটো সেশনে আমি ও মৌসুমী অংশ নিয়েছিলাম। সামনে তাদের আয়োজনে এক ফ্যাশন শোতেও অংশ নিব আমরা। কাজটি করে বেশ ভালো লেগেছে। মৌসুমী বলেন, এটা সত্যিই একটি আনন্দমুখর সন্ধ্যা ছিল। ফটোসেশনে সানী বর এবং আমাকে কনে সাজতে হয়।

ভিন্ন ধরনের আয়োজনে এ কাজটি করে ভালো লেগেছে আমার। এদিকে, ওমর সানী ও মৌসুমী একসঙ্গে কিছুদিন আগে ‘আমি নেতা হব’ নামের একটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এ ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ।

এ ছবিতে আরো অভিনয় করেছেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম। খুব শিগগিরই ছবিটি সেন্সরে জমা হবে। অভিনয়ের বাইরে জনপ্রিয় এই দম্পত্তি জুটি সন্ধ্যার পর রাজধানীর উত্তরার একটি রেস্তরাঁয় সময় কাটাতে পছন্দ করেন। উত্তরার সাত নম্বর সেক্টরে অবস্থিত মৌসুমী-সানীর ছেলে ফারদিনের পরিকল্পনায় করা এ রেস্তরাঁর নাম ‘মেরি মন্টানা’।

উল্লেখ্য, ওমর সানী-মৌসুমী জুটির প্রথম ছবি ছিল ‘দোলা’। এটি ১৯৯৪ সালে মুক্তি পায়। এরপর একই জুটি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘আত্ম-অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’, ‘স্নেহের বাঁধন’ ইত্যাদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ওমর সানী-মৌসুমী নতুন লুকে হাজির হলেন

আপডেট টাইম : ০৩:৫৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭