ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সাইফদের বিপক্ষে পাকিস্তানের টার্গেট ২৭৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ শেষ ৬৬ বলে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৭৬ রানের। ততক্ষণে পাক্সিাতনের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন সাইফরা। তবে বৃষ্টিতে  ভেসে গেলো সাইফদের সম্ভাবনা। যুব এমিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে বৃষ্টি আইনে ২ রানে হার দেখলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভার শেষে বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। এ সময় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সংগ্রহ ছিল ১৯৯/৫। শেষে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২ রানে হার দেখে সাইফ বাহিনী।
যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২৭৪/৬ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

কুয়ালালামপুরে কিনরারা ওভাল মাঠে টস হেরে আগে বব্যাটিংয়ে যায় বাংলাদেশ। আর ২৭৪/৬ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে সাইফ বাহিনী। ব্যাট হাতে অর্ধশতক হাঁকান ওপেনার পিনাক ঘোষ, অধিনায়ক সাইফ হাসান ও আফিফ হোসেন। আগের ম্যাচে ভারতের বিপক্ষে ৮১ রানের ইনিংস খেলেন পিনাক ঘোষ।

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে নিজের উইকেট দেয়ার আগে পিনাক ঘোষ করেন ৮২ রান। সাইফ ৬৩ ও আফিফের ব্যাট  থেকে আসে ৫২ রানের ইনিংস। শেষে দিকে ১৫ বলে ২২ রান করেন নাঈম হাসান। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বল হাতে আট ওভারের স্পেলে ৫৩ রানে তিন উইকেট নেন মুনির রিয়াজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

সাইফদের বিপক্ষে পাকিস্তানের টার্গেট ২৭৫

আপডেট টাইম : ০৫:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭