ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পাঁচবিবিতে বেওয়ারিশ কুকুরের উৎপাত চরমে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
  • ৪৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  জয়পুরহাটের পাঁচবিবি শহরে বেওয়ারিশ কুকুরের উৎপাত আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় পথচারী ও স্কুলগামী বাচ্চাদের চলাচল বিপদ হয়ে পড়েছে । এছাড়া কুকুরের সাথে যানবাহনের ধাক্কা লেগে দুর্ঘটনাও ঘটছে । কয়েক বছর আগেও প্রাণি সম্পদ অধিদপ্তর ও স্থানীয় পৌরসভার সহযোগীতায় সরকারি ভাবে কুকুর নিধন চলত। কিন্তু কয়েক বছর পূর্বে দেশে কুকুর নিধনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় । ফলে পৌর এলাকাসহ উপজেলার সর্বত্র বেওয়ারিশ কুকুরের সংখ্যা
ও উপদ্রব দিনদিন বেড়েই চলেছে।কুকুরের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। হাট,বাজার,রাস্তা ও বিদ্যালয়ের মাঠে অসংখ্য কুকুর দল বেঁধে ঘুরে বেড়ায় । এক কুকুরের ডাক চিৎকারে আরো অনেক বেওয়ারিশ কুকুর একত্রিত হয়ে থাকে । সুযোগ পেলেই পথচারী এমনকি গরু ছাগলকে কামড়ে আহত করে ।
বেওয়ারিশ কুকুরের কারনে শিশুদের নিয়ে উৎকন্ঠায় রয়েছে অভিভাবকরা। চিকিৎসকদের ভাষ্য মতে, প্রজনন মৌসুমে কুকুর দল বেঁধে ঘুরে বেড়ায় । এসময় কুকুরেরা রুক্ষ প্রকৃতির হয়ে থাকে । কুকুর কামড় দিলে অবশ্যই প্রতিষেধক ভ্যাকসিন নিতে হবে । কোন কুকুরে ভাইরাস আছে কি-না এটা বলা মুশকিল। কুকুরের কামড় ও আঁছড় থেকে একবার জলাতঙ্ক রোগ হলে চোখের সামনে মৃত্যু দেখা ছাড়া কোন উপায় নাই। পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে,সেখানে প্রতিষেধক ভ্যাকসিন নেই। ছবিটি পাঁচবিবি শহরের প্রাণ কেন্দ্র তিনমাথা এলাকা থেকে তোলা ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পাঁচবিবিতে বেওয়ারিশ কুকুরের উৎপাত চরমে

আপডেট টাইম : ১১:৩০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭