ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মিমের অপেক্ষায় শাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘মাস্ক’ ছবির শুটিংয়ে অংশ নিতে গত ৪ নভেম্বর থাইল্যান্ডে উড়াল দিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। এ ছবির শুটিংয়ের ফাঁকে বাংলাদেশের উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’র গানের শুটিং করার কথা ছিল ১৩ নভেম্বর থেকে থাইল্যান্ডে।

শাকিব সেখানে প্রস্তুত থাকলেও আমি নেতা হব ছবির ইউনিট যথাসময়ে পৌঁছতে পারেনি সেখানে। এ ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম ও পরিচালক উত্তম আকাশ ভিসা জটিলতায় পড়েন বলে জানান।

মিম বলেন, ভিসা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হয়েছে। এখনো ভিসা পাওয়া যায়নি। কবে থাইল্যান্ডে যাব, সেটি এখনো চূড়ান্ত হয়নি। ওদিকে আমার অন্য ছবির শুটিংয়ের তারিখ ঘনিয়ে আসছে। কি যে করব, কিছুই বুঝতে পারছি না।’ উত্তম আকাশ বলেন, ভিসা ছাড়াও বিদেশে শুটিং করতে গেলে যেসব নিয়মকানুন মানতে হয়, সব কিছুর জন্য আবেদন করা হয়েছে। আশা করছি, সব কিছু চূড়ান্ত হতে আরও দু-তিন দিন সময় লাগবে।

আমি নেতা হব ছবির দুটি গানের শুটিং হবে থাইল্যান্ডে। বাংলাদেশ থেকে মিম, উত্তম আকাশ, ডিওপি, কোরিওগ্রাফার ছাড়াও যাবেন আরো অনেকে। শাকিব খান বলেন, আমি সময়মতো এখানে এসেছি। কিন্তু ভিসা জটিলতায় পরিচালক, নায়িকা ও ইউনিট আসতে পারছে না। আমি তাদের জন্য অপেক্ষা করছি। এ সমস্যার সমাধান কবে হবে আমার জানা নেই। শাকিব-মিম ছাড়া ‘আমি নেতা হব’ ছবিতে আরো অভিনয় করছেন ওমর সানী ও মৌসুমী। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

এ ছবিটি আগামী বিজয় দিবস উপলক্ষে মুক্তির কথা থাকলেও সেটি নিয়ে রয়েছে পুরোপুরি সংশয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মিমের অপেক্ষায় শাকিব

আপডেট টাইম : ০৪:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭