ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শিকারের পর চিতা কেন গাছে উঠিয়ে খায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ একটি পুরুষ চিতা একটি জিরাফ শিকার করার পর এটিকে  গাছের ১০ মিটার ওপরে (৩২.৮ ফুট) উঠিয়ে নিয়ে খাওয়া শুরু করে। অথচ, ৩০০ কেজির জিরাফটির ওজন চিতাটির কমপক্ষে পাঁচগুণ বেশি।

যেখানে শিকারের পর পরই মাটিতেই খেয়ে ফেলতে পারতো, সেখানে এতো কষ্ট করে গাছের ওপরে ওঠানো কেন ?

প্রকৃতি বিজ্ঞানীরা বলছেন, অন্যান্য শিকারি প্রাণি শিকারের পরেই খাওয়া শুরু করলেও চিতাবাঘ এক্ষেত্রে ব্যতিক্রম। অত্যন্ত পরিশ্রম করে শিকারের পর তার চেয়ে কয়েকগুণ ওজনের মৃত শিকার নিয়ে গাছে উঠে তারপর খাওয়া শুরু করে বিড়াল গোত্রের নিশাচর প্রাণিটি।

দেখতে সুন্দর ও ভয়ঙ্কর ক্ষিপ্রগতির চিতাদের এ বৃক্ষচর স্বভাব ও অদ্ভুত আচরণ নিয়ে বছরের পর বছর ধরে ভেবেছেন গবেষকরা। অবশেষে প্রাণি গবেষণা সংগঠন ‘প্যান্থারিয়া’ এর কারণ উদ্‌ঘাটন করেছে। দীর্ঘ দু’বছর অনুসন্ধানের পর গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় তাদের গবেষণার ফলাফল।

উত্তর-পশ্চিম আফ্রিকার সমভূমি এবং দক্ষিণ আফ্রিকার স্যাবি স্যান্ড গেম রিজার্ভ সাফারি পার্কের চিতাবাঘদের ওপর ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যবর্তী সময়ে ওই অনুসন্ধান পরিচালিত হয়।

অনুসন্ধানে প্রকৃতিবিজ্ঞানীরা দেখেছেন, লেপার্ড বা চিতাবাঘ ধারালো নখের আঘাতে এক নিমিষেই শেষ করে দিতে পারে তার চেয়ে কয়েকগুণ পর্যন্ত বেশি আকারের শিকারকে। কিন্তু শিকারের পর যদি তা টেনে গাছের ওপরে না ওঠায়, তাহলে তাদের খাবার কেড়ে নেয় সিংহ ও হায়েনারা ভাগ বসায়। কারণ, চিতা ক্ষিপ্রগতির জন্য বিখ্যাত হলেও অন্য শিকারি প্রাণির সঙ্গে লড়াইয়ে ততোটা নয়। বরং, লড়াইয়ের পরিবর্তে পালিয়ে যায় এরা। ফলে তারা সিংহ ও হায়েনার হাত থেকে নিজের শিকার বাঁচাতে মৃত শিকার নিয়ে গাছে ওঠে।

নিষ্ঠুর হায়েনারা শিকার কেড়ে নিতে এমনকি চিতাবাঘদের হত্যা করতেও দ্বিধা করে না। তবে বিনা পরিশ্রমে অন্যের খাবার দখলে পটু হলেও ওরা গাছে উঠতে পারে না- এটি চিতাদের জন্য সৌভাগ্যের।

অনুসন্ধানটি এটাও বলছে যে, চিতাবাঘের শিকারে ভাগ বসায় অন্য চিতারাও।

এক্ষেত্রে অন্য অনুসন্ধানী দলের প্রধান গুই বাম বলেন, ‘স্যাবি স্যান্ড গেম রিজার্ভ সাফারি পার্কের ১০৪টি বাঘের ওপর দুই বছরের অনুসন্ধানে দেখা গেছে, চিতারা এ সময়ের মধ্যে প্রায় চল্লিশ ধরনের ২ হাজার ২১৫টি প্রাণি শিকার করেছে। এর অর্ধেক তারা টেনে গাছের ওপরে তুলেছে, যার মধ্যে ৬৭ শতাংশই তারা খেতে পেরেছে। আর বাকি যে অর্ধেক তারা শিকারের পর টেনে গাছের ওপরে তুলতে পারেনি, তার পুরোটাই সিংহ ও হায়েনাদের কাছে হারিয়েছে। এমনকি ৩৯টি এমন ধরনের শিকারও হায়েনার খাদ্য হতে দেখা গেছে, যেগুলো গাছে ওঠাতে গিয়ে চিতার ভুল পদক্ষেপে মাটিতে ছিটকে পড়েছে।

গবেষণার চূড়ান্ত ফলাফল জানিয়ে গুই বাম বলেন, একটি চিতাবাঘ তাই শুধুমাত্র তার কষ্টের শিকারকে বাঁচাতেই অধিকাংশ সময়ই তার ওজনের চেয়ে কয়েকগুণ বেশি ওজনের শিকার গাছে টেনে তোলে। আর হায়েনা বা সিংহকে খুব কাছাছাছি দেখা যায়, জরুরি সে পরিস্থিতিতে চিতাবাঘ দ্রুতই শিকারকে টেনে দূরে নিয়ে যায় এবং প্রথম পাওয়া গাছটিকে চিড়ে ফেলে তার মধ্যে খাদ্য নিরাপদে লুকিয়ে রাখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শিকারের পর চিতা কেন গাছে উঠিয়ে খায়

আপডেট টাইম : ০৮:৩২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭