ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কাঁকড়া গাছে উঠে পাখি শিকার করলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:২০ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭
  • ৪৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কোকোনাট ক্রাব বা নারিকেল কাঁকড়া বিশ্বের শক্তিশালী কাঁকড়াগুলোর একটি। নারিকেল ভেঙে খাওয়ার বিশেষ দক্ষতা ও গুণ রয়েছে এদের। কিন্তু গাছে উঠে কাঁকড়ার পাখি শিকারের মতো আজব ঘটনা আগে শোনা যায়নি। সমুদ্র উপকূলের এই ভয়ংকর কাঁকড়া গাছে উঠে বাসায় ঘুমন্ত একটি সি-গাল পাখিকে ধরে নিচে নামিয়ে মেরে খেয়েছে। ঘটনাটি ঘটেছে ভারত মহাসাগরের প্রত্যন্ত চাগোস দ্বীপে।

আশ্চর্য হলেও সত্য, কোকোনাট ক্রাবের নখর সিংহের চোয়ালের মতো শক্তিশালী। সেই শক্তিশালী নখর দিয়ে ধরে পাখিটির ডানা ভেঙে প্রথমে নিচের বালুতে ফেলে দেয়।

কোনোনাট ক্রাব ও সি-গালপরে কিলার কাঁকড়াটি আহত পাখিটাকে অনুসরণ করে নিচে নামে। পাখিটি তখন ভাঙা ডানা নিয়ে নিদারুণভাবে চিঁ চিঁ করছে। কাঁকড়াটি নিচে নেমেই পাখিটির অন্য ডানাটিও ভেঙে দেয়। অসহায় অবস্থায় মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে থাকা পাখিটিকে তখন আরও পাঁচটি কোকোনাট ক্রাব এসে ঘিরে ধরে এবং টুকরো টুকরো করে ছিঁড়ে মুহূর্তে খেয়ে ফেলে।

আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ডারমুথ কলেজের গবেষক মার্ক লাইডার ঘটনাচক্রে এ ঘটনার ভিডিও করতে সক্ষম হন। তিনি কোকোনাট ক্রাবের স্বভাব নিয়ে গবেষণা করছেন এবং এ আশ্চর্যজনক ঘটনার পর আরও গবেষণার প্রয়োজন বলে তিনি জানান।

মাটিতে বসবাসকারী কাঁকড়ার মধ্যে এরাই সবচেয়ে বড় ও ভয়ংকর প্রজাতির। এদের ওজন চার কেজি পর্যন্ত হতে পারে। বড় হয় ১ মিটার পর্যন্ত। ছোট গাছের খোঁড়লে থাকতে এরা পছন্দ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কাঁকড়া গাছে উঠে পাখি শিকার করলো

আপডেট টাইম : ০১:০২:২০ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭