ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর শিবির ছাড়ার একদিন পরই জামায়াতে সাদিক কায়েম শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী

সব শুনার পর নেত্রী আমাকে আ.লীগে যোগ দিতে বলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫
  • ৪০৫ বার

কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে বঙ্গবন্ধুকে হত্যা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে পরামর্শ দিয়েছেন উপদেষ্টামন্ডলির সদস্য ও সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ। বঙ্গবন্ধু হত্যাকান্ড ও তখনকার সেনাপ্রধানের ভূমিকা নিয়ে আবারও সমালোচনার ঝড় উঠেছে। এখন তা চলছে দলের ভেতরেই। একে অপরের দিকে আঙ্গুল তুলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং উপদেষ্টামন্ডলির সদস্য ও সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ।

দলীয় ফোরামের বদলে জনসম্মুখে এমন অভিযোগ করায় শেখ সেলিমের তীব্র সমালোচনা করেছেন কে এম শফিউল্লাহ। এ নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির সদস্য ও সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকান্ডের সময় আমার ভূমিকা নিয়ে শেখ সেলিমই সমালোচনা করেছেন অন্য কেউ এ নিয়ে কিছু বলেননি। সবাই জানে সে দিন কি হয়েছিল। এসব আলোচনা দলীয় ফোরামে হওয়া উচিত ছিল। আমি মনে করি নেত্রী সবাইকে ডেকে আমাকে সামনে রেখে কথাগুলো বলে যা করা উচিত ছিল তা করতো। বর্তমানে যে অসন্তোষ দেখা দিয়েছে বঙ্গবন্ধুর হত্যা নিয়ে সেনাবাহিনীর প্রধানের তা বাইরে প্রকাশ পেত না।

তিনি আরও বলেন, ‘সেনাবাহিনীর বিপথগামীদের ঠেকানোর কোন উপায় তার ছিলো না। সেনাপ্রধান হিসেবে তার কোন ব্যর্থতা ছিল না। এটা নিয়ে আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় নেত্রীর কার্যালয়ে নেত্রীর সাথে এই বিষয়ে ৩-৪ ঘন্টা কথা হয়। সব শুনার পরে নেত্রী আর কিছু না বলে আমাকে আওয়ামী লীগে যোগ দিতে বলে।’ সূত্র : ইন্ডিপেন্ডেন্ট টিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা

সব শুনার পর নেত্রী আমাকে আ.লীগে যোগ দিতে বলেন

আপডেট টাইম : ০৮:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫