ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

মেসির পরবর্তী তিন চ্যালেঞ্জ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বার্সেলোনার জার্সিতে ৬০০তম ম্যাচের মাইলফলক ছোঁয়া লিওনেল মেসির সামনে আরও কয়েকটি রেকর্ড অপেক্ষা করছে। বার্সার অফিসিয়াল ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে আর্জেন্টাইন সুপারস্টারের তিনটি চ্যালেঞ্জ।

চ্যাম্পিয়নস লিগে গোলের সেঞ্চুরি থেকে আর মাত্র তিনটি গোল দূরে মেসি (একমাত্র খেলোয়াড় হিসেবে করে দেখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো)। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে ১১৯ ম্যাচে ৯৭ বার লক্ষ্যভেদ করেছেন বার্সার প্রাণভোমরা।

উয়েফা প্রতিযোগিতায় অবশ্য ১০০টি গোল হয়ে গেছে মেসির। তিনটি স্কোরের জন্য ইউরোপিয়ান সুপার কাপকে (চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ী দল মুখোমুখি হয়) ধন্যবাদ দিতেই পারেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

ইউরোপের শীর্ষ লিগগুলোর একটি ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের কীর্তিতে নাম লেখানোর দ্বারপ্রান্তে মেসি। ৬০০ ম্যাচে ৫২৩টি গোল করেছেন বিশ্ব ফুটবলে এই ক্ষুদে জাদুকর। বর্তমান রেকর্ডধারী জার্মান কিংবদন্তি জার্ড মুলার বায়ার্ন মিউনিখের হয়ে ১৯৬৫ থেকে ১৯৭৯ সময়ে ৫২৫টি গোলস্কোর করেন।

একটি রেকর্ড আছে যেখানে সামনের বছরগুলোতে পৌঁছাতে পারেন ত্রিশ বছর বয়সী মেসি। লা লিগার (স্প্যানিশ লিগ) ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে জয়ের তালিকায় শীর্ষে উঠতে আরও অপেক্ষা করতে হবে তাকে।

সবশেষ সেভিয়ার বিপক্ষে জয় দিয়ে সংখ্যাটা ৩৯৩ ম্যাচে ২৯৮-তে নিয়ে যান মেসি। তার চেয়ে এগিয়ে আছেন মানোলো সানচিস (৩১২), জাভি হার্নান্দেজ (৩২২), রাউল গঞ্জালেজ (৩২৭), আন্দোনি জুবিজারেত্তা (৩৩৩) ও রেকর্ড হোল্ডার সাবেক রিয়াল মাদ্রিদ আইকন ইকার ক্যাসিয়াস (৩৩৪) যিনি ৩৬টি ম্যাচ বেশি জিতেছেন।

প্রসঙ্গত, বার্সার হয়ে সবচেয়ে বেশি ৭৬৭টি ম্যাচ খেলেছেন জাভি। তার ধারেকাছেও কেউ নেই। আন্দ্রেস ইনিয়েস্তার ম্যাচ সংখ্যা ৬৪৩। এর পরেই মেসির অবস্থান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

মেসির পরবর্তী তিন চ্যালেঞ্জ

আপডেট টাইম : ০৩:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭