ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

নাফীস-মিঠুনের প্রশংসায় মাশরাফি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহীর ছুঁড়ে দেয়া ১৫৫ রানের লক্ষ্যকে ধাওয়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। ১৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বসে দলটি। এখান থেকে শাহরিয়ার নাফীস ও মোহাম্মদ মিঠুন তৃতীয় উইকেটে ৯০ রান যোগ করে রংপুরকে শুধু টেনেই তোলেনি জয়ের ভিতও গড়ে দিয়েছে।

মাশরাফি মনে করেন, মিঠুন-নাফীসের জুটি ম্যাচে ফিরিয়েছে রংপুরকে। তিনি বলেন, ‘শুরুতে দুটি উইকেট পড়ার পর উইকেটে সময় কাটানো দরকার ছিল। টি-টোয়েন্টিতে হাতে উইকেট থাকলে শেষ ১০ ওভারে ৮০-৯০ করা ভালোভাবেই সম্ভব। ওই সময়ে তাই ওরা যেভাবে খেলেছে, সেটাকে আমরা নাড়াতে চাইনি।’

মিঠুন-নাফীসের বিদায়ের পর কোনোরকম ঝুঁকি ছাড়াই ম্যাচ শেষ করে এসেছে রবি বোপারা। মাশরাফির কন্ঠে তাই ঝরল বোপারার প্রশংসাও, ‘ওদের জুটিই আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছে। পরে রবি বোপারা স্পেশাল একটি ইনিংস খেলেছে।’ শুরুটা রয়েসয়ে করলেও সময় যত গড়িয়ে হাত খুলে মেরেছেন বোপারা। ৩৩ বলে তাঁর ৪৬ রানের ইনিংসটা তো সেটাই বলে। ম্যাচসেরাও হয়েছেন বোপারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

নাফীস-মিঠুনের প্রশংসায় মাশরাফি

আপডেট টাইম : ০৪:৪৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭