ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শীতে শুরুতে ঘূর্ণিঝড় হতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭
  • ৩৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শীত শুরুর আগেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসেই ঙ্গোপসাগরে এক থেকে দু টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এটা দীর্ঘমেয়াদী থাকতে পারে বলেও জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ।

তিনি জানান, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। হেমন্তের এ সময়ে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি মাত্রায় কুয়াশার দেখা মিলতে পারে।

এবার অক্টোবরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হলেও তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। তবে এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন শ্রীলংকা – তামিলনাড়ু  এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে শনিবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদেশের আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

শীতে শুরুতে ঘূর্ণিঝড় হতে পারে

আপডেট টাইম : ১১:৪০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭