ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রোহিঙ্গাদের নিরাপদে রাখাইনে ফিরে যাওয়া প্রত্যাশা করে ইইউ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭
  • ৩২৪ বার
হাওর বার্তা ডেস্কঃ মানবাধিকার সহায়তা ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার ক্রিস্টোফার স্টাইলিয়ানিডস বলেছেন, ইইউ রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদার সঙ্গে তাদের নিজ আবাসভূমি মিয়ানমারে ফিরে যেতে দেখতে চায়। তিনি বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা বলেন।
আলীর সঙ্গে ক্রিস্টোফার বৈঠক শেষে বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই আমরা আশা করছি, খুব শিগগিরই রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদে ও মর্যাদার সঙ্গে ফিরে যাবে’।
এর আগে তিনি কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে বলেন, রোহিঙ্গা সংকটকে বিশ্বের ক্রমবর্ধমান সংকট হিসেবে বর্ণনা করেন। তিনি মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের আলাপ-আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ইইউ এই সংকটকালে বাংলাদেশের পাশে রয়েছে, এই বার্তাটি দিতে আমি বাংলাদেশ সফর করছি। এ সময় ইইউ কমিশনার রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে রোহিঙ্গাদের নিয়ে সৃষ্ট বর্তমান পরিস্থিতি সম্পর্কে ইইউ কমিশনারকে অবহিত করেন। বৈঠকে তিনি বলেন, বাংলাদেশে দশ লাখের অধিক রোহিঙ্গা অবস্থান করছে। বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থানের কারণে বাংলাদেশে ব্যাপক আর্থ-সামাজিক সমস্যা এবং বাংলাদেশের জন্য পরিবেশগত চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আলী কফি আনান কমিশনের সুপারিশের ভিত্তিতে এই সংকটের একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছতে ইইউ’র রাজনৈতিক সমর্থন কামনা করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রোহিঙ্গাদের নিরাপদে রাখাইনে ফিরে যাওয়া প্রত্যাশা করে ইইউ

আপডেট টাইম : ১০:১৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭