ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

১ জুন তরুণ সম্মেলনে আসছেন ড. ইউনূস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫
  • ৭৪৫ বার

সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ পদ্ধতি তরুণদের মাঝে জনপ্রিয় করতে আগামী ১ জুন তরুণ সম্মেলনে আসছেন সামাজিক ব্যবসায়ের প্রবর্তক ও নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস।
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে দ্বিতীয়বারের মতো এ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে সোশ্যাল বিজনেস ইয়ুথ অ্যালায়েন্স।

এই সম্মেলনে প্রতিষ্ঠিত সামাজিক ব্যবসায়ী, ব্যবসায়িক উদ্যোক্তা, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেবেন। সম্মেলনে তরুণদের সামাজিক ব্যবসার মাধ্যমে টেকসই উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে উৎসাহিত করবেন বক্তারা। এ ছাড়া তরুণদের সামাজিক ব্যবসায়ে উদ্ভূত সমস্যা এবং প্রতিবন্ধকতার বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বক্তারা।

তরুণদের মাঝে সামাজিক ব্যবসা নিয়ে বক্তব্য রাখবেন গ্রামীণ ডানোনের ব্যবস্থাপনা পরিচালক ইরিক ইপাভিক, ফিল্ড বিজের কো-ফাউন্ডার এলেক্স রাওলিংসন, বিজনেস কনসালট্যান্ট কারসটিন হামবার্গ, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহম্মদ জাহাঙ্গীর, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ, প্যান্থার সোশ্যালের প্রতিষ্ঠাতা আহাদ বাই ও প্যান্থার সোশ্যালের পরিচালক তাফসির আউয়াল প্রমুখ।

জানা গেছে, এতে তরুণ পেশাদারসহ দেশ-বিদেশের প্রায় ৬০০ শিক্ষার্থী অংশ নেবেন। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ পেশাদাররাই এ সম্মেলনে অংশ নিতে পারবেন।

সম্মেলনে অংশ নিতে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা ২০ মে, ২০১৫ পর্যন্ত। আবেদন করতে হলে www.sbys.info- এই ঠিকানায় যোগাযোগ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

১ জুন তরুণ সম্মেলনে আসছেন ড. ইউনূস

আপডেট টাইম : ১১:৫৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫