ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

রাতে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ১১৪ বার
আজ রাতের মধ্যে দেশের ১১ জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার হতে পারে বলে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। এ সময় জেলার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

সতর্ক বার্তায় আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, পাবনা, বগুড়া, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও কক্সবাজারের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। ওই সময় বাড়তে পারে তাপমাত্রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

রাতে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

আপডেট টাইম : ০৭:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫