ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আবাসিক পাখি সাদামাটা নাকুটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭
  • ৪৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ আবাসিক পাখি হলেও দেশে যত্রতত্র দেখা মেলে না। প্রাকৃতিক আবাস্থল খোলা মাঠ-প্রান্তর, কৃষি জমি এবং জলাশয়ের আশপাশ। ছোট-বড় দলে বিচরণ করে। বাসাও বাঁধে দলবদ্ধ হয়ে। টানেল আকৃতির বাসা। অন্তত ৩০ থেকে ৬০ সেন্টিমিটার সেই টানেলের দৈর্ঘ্য। চেহারা তত আকর্ষণীয় নয়। চেহারায় কিছুটা হিংস তার ছাপ ফুটে উঠলেও আসলে ওরা হিংস নয়। কণ্ঠস্বর শ্রুতি মধুর নয়, বিরক্তিকর। অস্থিরমতির পাখি। উড়ন্ত পতঙ্গ শিকারের উদ্দেশ্যে সারাদিন ওড়াউড়ি করে। বিরতিহীন ওড়াউড়ি। বৈশ্বিক বিস্তৃতি বাংলাদেশ ব্যতিত উপমহাদেশীয় বিভিন্ন অঞ্চল, দক্ষিণ-পূর্ব চীন, মরোক্ক, দক্ষিণ আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় অঞ্চল পর্যন্ত। বিশ্বে প্রজাতিটি তেমন সন্তোষজনক না হলেও হুমকি নয়।

পাখির বাংলা নাম: ‘সাদামাটা নাকুটি’, ইংরেজি নাম: ‘পেল মার্টিন’ (Pale Martin), বৈজ্ঞানিক নাম: Riparia diluta। এরা ‘ম্লান নাকুটি’ নামেও পরিচিত।

প্রজাতির গড় দৈর্ঘ্য ১২-১৩ সেন্টিমিটার। স্ত্রী-পুরুষের চেহারা অভিন্ন। মাথা, ঘাড়, পিঠ ও লেজ বাদামী। তবে ডানা এবং লেজের প্রান্ত পালক গাঢ় বাদামী। ডানা লম্বা, লেজের প্রান্তে মিশেছে। দেহতল সাদা হলেও গলা বুকের মাঝ বরাবর বাদামী ছোপ। চোখ কালো। ঠোঁট খাটো, কালো। পা কালো, নখ বড় বড়।

প্রধান খাবার: উড়ন্ত পোকামাকড়।

প্রজনন মৌসুম ফেব্রুয়ারি থেকে এপ্রিল। অঞ্চলভেদে প্রজনন মৌসুমের হেরফের রয়েছে। কলোনি টাইপ বাসা। পাহাড়, নদ-নদীর পাড়ে মাটির খাড়া দেওয়ালের গর্তে বাসা বাঁধে। ডিম পাড়ে ২-৪টি। ফোটে ১২-১৩ দিনে।
লেখক: আলম শাইন, কথাসাহিত্যিক, বন্যপ্রাণি বিশারদ ও পরিবেশবিদ। alamshine@gmail.com

মানব কণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আবাসিক পাখি সাদামাটা নাকুটি

আপডেট টাইম : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭