ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নওগাঁয় বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • ৩৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শত বছরের ঐতিহ্যকে ধরে রাখতে নওগাঁ সদর উপজেলার গুটরা বিলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ঐতিহ্যবাহী গুটার বিলে স্থানীয় ‘হাঁসাইগাড়ী ছাত্র কল্যাণ সংস্থা’ এ নৌকাবাইচের আয়োজন করে।

নৌকাবাইচ দেখতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলের তিন কিলোমিটার রাস্তায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়। প্রতিযোগিতায় ৬টি নৌকা অংশ নেয়। এতে প্রথম সদর উপজেলার হাঁসাইগাড়ি আলেফ মোল্লা এবং দ্বিতীয় সদর উপজেলার সরাইল গ্রামের মেম্বার সাইদুর রহমানকে দুইটি রঙিন টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়।

জানা যায়, প্রত্যন্ত এলাকার এ গুটরা বিলে বছরের বেশির ভাগ সময় পানি থাকে। মহান স্বাধীনতার পর থেকে প্রতি বছর এই বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা হয়ে আসছিল। গত ৮-১০ বছর পূর্ব থেকে ঢিলে ঢালা ভাবে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এরপর ২০১০ সাল থেকে ‘হাঁসাইগাড়ী ছাত্র কল্যাণ সংস্থা’ উদ্যোগে জাঁকজমক ভাবে ফের এ প্রতিযোগিতা শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ আব্দুল মালেক। এছাড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহনাজ মালেক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভীন আকতার, অ্যাডভোকেট আব্দুল বাকী, ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি জয়নুল আবেদিন জয়নাল, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নওগাঁয় বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

আপডেট টাইম : ০২:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭