ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শুধুই শি জিনপিংয়ের কাছে সব ক্ষমতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১৯তম কংগ্রেসে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দেশটির সংবিধানে জায়গা করে নিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নাম এবং তার রাজনৈতিক মতাদর্শ। আর এই সূত্রেই তার দুই প্রবাতপ্রতিম পূর্বসূরি, চীনের চেয়ারম্যান মাও দে জংয়ের এবং শীর্ষ নেতা দেং শিয়াওপিংয়ের স্তরে উন্নীত হলেন শি জিনপিং।

সিপিসি-র ১৯তম কংগ্রেস আনুষ্ঠানিক ভাবে শেষ হওয়ার আগে এটাও স্পষ্ট হল যে, এই মুহূর্তে চীনের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিটি শি জিনপিংই। চীনা বিশ্ববিদ্যালয়ের হংকং সেন্টার ফর চায়না স্টাডিজের অধ্যাপক উইলি লাম বলেন, ‘শি এখন চাইলে সারা জীবনের জন্য সম্রাট হয়ে থাকতে পারেন। তার শরীর যত দিন সায় দেবে, চাইলে তত দিনই উনি ক্ষমতায় থাকতে পারবেন।’

পার্টি কংগ্রেসের পরে পরিস্থিতি যা দাঁড়াল, তাতে ২০২২ সালে দ্বিতীয় দফার শাসন শেষ হওয়ার পরেও ইচ্ছে হলে ক্ষমতায় থাকতেই পারেন শি।

গত সপ্তাহে পার্টি কংগ্রেস শুরুর দিন ‘চীনের নিজস্ব সমাজতন্ত্রে’র বার্তা দিয়ে শি জিনপিং বলেন, চীনা ভাবধারার সমাজতন্ত্র থেকে একচুলও সরবেন না তিনি। সেটাই লিপিবদ্ধ হয়েছে সংবিধানে।

শি জিনপিং বলেন, ইউরোপীয় সমাজতন্ত্র যে আদর্শের পথে এগিয়েছিল, দীর্ঘমেয়াদে তা ব্যর্থ হয়েছে। তাই যে পথে চীনা সমাজতন্ত্র সাফল্য পেয়েছে, তাতেই আস্থা রাখার কথা বলেছেন প্রেসিডেন্ট।

সেই সঙ্গেই দেশের নিরাপত্তার কথা বলে চীনের ‘পিপলস লিবারেশন আর্মি’কে আরও শক্তিশালী করেছেন। দুই হাজার ২৮০ জন প্রতিনিধি নিয়ে তৈরি হবে জিনপিংয়ের নতুন কেন্দ্রীয় কমিটি। এদের মধ্যে থেকে বাছাই করা ২৫ জন থাকবেন পলিটব্যুরোয়। এদের সাত জনকে নিয়ে আবার তৈরি হবে পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটি ‘অ্যাপেক্স সেভেন’।

চীনা রাজনীতি পর্যবেক্ষকের মতে, শি-এর এই প্রতিপত্তির অর্থ হলো, এখন থেকে তিনি অপ্রতিরোধ্য। তাকে অমান্য করলে সেটা হবে গোটা পার্টির বিরুদ্ধাচারণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শুধুই শি জিনপিংয়ের কাছে সব ক্ষমতা

আপডেট টাইম : ১১:৩২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭