ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আমি নেইমার-কাভানির কাজের পোলা না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ গত মাসে লিগ ওয়ানে লিঁও’র বিপক্ষে পেনাল্টি নিয়ে নেইমার-কাভানির মধ্যে কথা কাটাকাটি হয়। কে নেবেন পেনাল্টি শট? এমন উত্তর মেলাতে সেদিন দুই দফা তর্কে জড়ান তারা।

প্রথম দফায় ম্যাচের ৫৭ মিনিটে পিএসজির হয়ে ফ্রি-কিক নিতে এগিয়ে আসেন কাভানি। কিন্তু নেইমারের স্বদেশী বন্ধু দানি আলভেজ বল নিয়ে বাড়িয়ে দেন নেইমারকে। ব্যাপারটি পছন্দ হয়নি কাভানির। বেশ রাগান্বিত হয়ে পড়েন এই উরুগুয়ে ফরোয়ার্ড।

এরপর ম্যাচের ৭৯তম মিনিটে পিএসজি পেনাল্টি পেলে আলভেজ চেয়েছিলেন নেইমার কিক নিক। কাভানি সেটিও হতে দেননি। নিজেই কিক নেন। এনিয়ে ত্রিমুখী তর্কে জড়ান কাভানি, আলভেজ ও নেইমার।

নেইমার-কাভানির মধ্যে তৃতীয় নাম দানি আলভেজ। তার থেকে সেদিনের ঘটনা নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি সেদিন নেইমারকে বল তুলে দেইনি। আপনি ভিডিওতে দেখবেন, প্রথমে আমি বলটা নিয়ে যাই নিজে ফ্রি-কিক করতে। কাভানি তখন ফ্রি-কিক নিতে বাধা দেয়। সেই ফাঁকে নেইমার আমার হাত থেকে বলটা নিয়ে যায়। দেখুন আমি নেইমার-কাভানির কাজের পোলা না, আমি কেবল বলটা কুড়িয়ে হাতে নেই। কারণ আমি কিকটা নিতে চেয়েছিলাম।’

প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার। এরপর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। বার্সার জার্সিতে একশর বেশি গোল করেন নেইমার। ক্যাম্প ন্যু’ তে থাকাকালে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা ছুঁয়ে দেখার সৌভাগ্য হয় নেইমারের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আমি নেইমার-কাভানির কাজের পোলা না

আপডেট টাইম : ০২:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭