ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসে আমনের ব্যাপক ক্ষতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭
  • ৪৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত দুই দিন ধরে চলমান বৃষ্টি ও ঝড়ো বাতাসে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা সহ সব কয়েকটি উপজেলায় ৬টি ইউনিয়নের কয়েকশ হেক্টর জমির আমন ধান নুয়ে পড়েছে।

উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পানিতে ডুবে না গেলে এসব ফসলের তেমন ক্ষতি হবে না। এদিকে টানা বৃষ্টিপাতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। গরীব অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তারা দুই দিনের টানা বৃষ্টিতে ঘর থেকে বের হতে না পেরে অলস সময় কাটাচ্ছেন। টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন হাট-বাজারের ব্যবসা-বাণিজ্যের মন্দাভাব দেখা দিছে। ক্রেতা শূন্য হয়ে পড়েছে পিনি বিতানগুলোতে।

কাশিপুর ইউনিয়নের কৃষক আব্দুল জলিল, মাসুদ রানা মুকুল, ওবাইদুল হক লিয়াকত আলীসহ তারার জানান, আমাগো সব শেষ, ঋণ নিয়া জমিত ধান লাগাইছি এহন ধান না হইলে ক্যামন করি ঋণ শোধ করমো, খামোয় (খাবো) বা কী।

নাওডাঙ্গা ইউনিয়নের কৃষক দুলাল মিয়া, শংকার পাল, সামাদ আলী, তৈয়ব আলী, বজলু মিয়া, সন্তোষ সেন, ওবাইদুল হক, ওহাব আলী, এবর্রাহীম, হোসেন আলী, নূর আলমসহ ক্ষতিগ্রস্থ কয়েকজন জানান, যেভাবে ধানের গাছ মাটিতে পড়ে গেছে তাতে করে তারা ধান বাড়িতে ওঠাতে পারবেন না। এসব ধানগাছ কেটে গরু-ছাগলদের খাওয়ানো ছাড়া আর কোনও উপায় নেই। একই ইউনিয়নের ক্ষতিগ্রস্থ কৃষক বেলাল ইসলাম ও বিনোদ চন্দ্র রায় জানান, বানে খাইলে একবার, ঝড়ে খাইল আর একবার। এলা হামরা কী খায়া থাকমো। আল্লায় জানে এবার কপালত কী আছে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার মাহাবুবুর রশিদ জানান, গত রাত থেকে চলমান ঝড়ো হওয়া ও বৃষ্টিতে উপজেলায় প্রায় ৪৫ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। এভাবে বাতাস চলমান বইতে থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন

টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসে আমনের ব্যাপক ক্ষতি

আপডেট টাইম : ০৪:৪৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭