ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

‘দুলাভাই জিন্দাবাদ’র লভ্যাংশ পদ্মাসেতু নির্মাণে যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭
  • ৪৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশব্যাপী আজ ১২৮টি হলে মুক্তি পাচ্ছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি। সিনেপ্রেমীদের জন্য এটা খুশির খবরই বটে। সঙ্গে দেশবাসীর জন্য থাকছে আরও একটি খুশির খবর। সেটি হচ্ছে, ছবিটির লাভের একটি অংশ ব্যয় করা হবে দেশের ১৬ কোটি মানুষের স্বপ্নের পদ্মাসেতু নির্মাণের কাজে। এমনটাই জানিয়েছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান রাজেস ফিল্মসের কর্ণধার নাদির খান।

তিনি জানান,  ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি যদি লাভের মুখ দেখে তবে ওই লভ্যাংশ দুই ভাগে ভাগ করা হবে।  এর একটি অংশ দেয়া হবে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজে।  অন্য অংশটি প্রতিবন্ধী ও অসহায় মানুষদের সাহায্যে ব্যয় করা হবে।’

গত ২৭ সেপ্টেম্বর ছবির ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে যে আগ্রহ দেখা গেছে তাতে ছবিটি প্রেক্ষাগৃহও কাঁপিয়ে দেবে। ট্রেলার দেখার অন্তত এমনটাই মনে করেছিলেন সিনে বিশেষজ্ঞরা। আর এই কাঁপিয়ে দেয়ার ওপরেই তো নির্ভর করবে ছবির লভ্যাংশের পরিমান।

‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভিলেন থেকে নায়ক বনে যাওয়া ডিপজল, চিত্রনায়িকা মৌসুমী, বাপ্পী চৌধুরী, বিদ্যা সিনহা মিম, আহমেদ শরিফ, অমিত হাসান, দিলারা, অরুনা বিশ্বাস, নাদির খান, শবনম পারভিন, ইলিয়াস কোবরা ও সুব্রত।  এর মধ্যে মিম অভিনয় করছেন ডিপজলের শালীর চরিত্রে।

ছবিতে ডিপজল ও মৌসুমীকে দেখা যাবে স্বামী-স্ত্রীর চরিত্রে। এর আগেও জুটি বেধে কাজ করেছেন এ দুজন। পরিচালক এফ আই মানিকের ‘সৌভাগ্য’ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ডিপজল ও মৌসুমী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

‘দুলাভাই জিন্দাবাদ’র লভ্যাংশ পদ্মাসেতু নির্মাণে যাবে

আপডেট টাইম : ১০:৫৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭