ঢাকা ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

শীতকালীন সবজিতে লাভবান চাষীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
  • ৫৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বন্যার ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুর জেলার চাষীরা। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে উঁচু জমিতে শুরু করেছেন বিভিন্ন প্রকার সবজি চাষ। স্থানীয় বাজারগুলোতে শীতকালীন শাকসবজি উঠতে শুরু করেছে। আর এই শাকসবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। ক্ষেতের পাশাপাশি অনেকেই বাড়ির আঙিনায় শাকসবজি চাষ করছেন। ইতোমধ্যেই অনেকে বাজার সবজি বিক্রি শুরু করেছেন। বাজারে ভালো দাম পাওয়ায় খুশি চাষীরা। আর কৃষি বিভাগ বলছে, সবজি উৎপাদনে চাষীদের সবধরনের সহযোগিতা করছে তারা।

চলতি বছরের দু-দফা বন্যায় ফরিদপুর অঞ্চলের চাষীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে চাষীরা শুরু করে শীতকালীন সবজি চাষ। বর্তমানে চাষীদের ক্ষেতে শোভা পাচ্ছে বিভিন্ন প্রকার সবজি। চাষীরা এখন ব্যস্ত সময় পার করছেন সবজি ক্ষেত নিড়ানী ও পরিচর্যায়। বসে নেই কৃষাণীরাও। তারাও মাঠে পুরোদমে কাজ করছেন। অনেক চাষী সবজি বিক্রিও শুরু করেছেন। বাজারে শীতকালীন সবজি বিক্রি করে ভাল দাম পাচ্ছেন তারা। কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই অঞ্চলে সবজির আবাদ।

ফরিদপুর জেলার চরভদ্রাসন, সদরপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে সবজির আবাদ করেছেন চাষীরা। এছাড়াও অন্যান্য উপজেলায় সবজির আবাদ হয়ে থাকে। বর্তমানে ওইসব এলাকার চাষীদের ক্ষেতে লাশ শাক, পালং শাক, মুলা শাক, ধনে পাতা, শসা, বেগুন, লাউসহ বিভিন্ন প্রকারের সবজি শোভা পাচ্ছে।

এখানকার উৎপাদিত সবজি জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানো হয়। ফলে প্রতি বছর ওইসব এলাকার চাষীরা শীতকালীন আগাম সবজি উৎপাদন করে লাভবান হচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছর ফরিদপুর জেলায় প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

শীতকালীন সবজিতে লাভবান চাষীরা

আপডেট টাইম : ০৯:২৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭