ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সানি লিওনকে প্রতিহতের ঘোষণা নারায়ণগঞ্জের তৌহিদী জনতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫
  • ৪৪৬ বার

বলিউডের সেক্সসিম্বল নায়িকা হিসেবে পরিচিত সানি লিওনের বাংলাদেশ সফর ঠেকাতে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত থাকতে নারায়ণগঞ্জের তৌহিদী জনতাকে আহ্বান জানিয়েছেন মাওলানা আবদুল আউয়াল। যিনি জেলা হেফাজতের আমীর ও শহরের বৃহৎ মসজিদ ডিআইটি জামে মসজিদের খতিব। ইসলামী বিভিন্ন ইস্যুতে আন্দোলনের এ নেতা বলেছেন, ‘বাংলার জমিনে কোন নর্তকীকে বেলেল্লাপনা করতে দেয়া হবে না। তৌহিদী জনতাকে উপেক্ষা করা হলে প্রয়োজনে যে বিমানবন্দর দিয়ে সানি লিওনকে আনা হবে সেই বিমানবন্দরও আক্রমণ করা হবে।
গতকাল ২১শে আগস্ট জুমার নামাজের খুতবার আগে বয়ানে আবদুল আউয়ালের এ আহ্বানে তাৎক্ষণিকভাবে মসজিদে উপস্থিত কয়েক হাজার মুসল্লিও সমর্থন করে দুই হাত তেলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে আবদুল আউয়াল বলেন, আমি আবদুল আউয়াল হয়তো হজের কারণে দেশে থাকতে পারবো না। তবে আমার ঘোষণা হলো যে কোন মূল্যে ওই অনুষ্ঠান ঠেকাতে হবে। সাংবাদিকদের মাধ্যমে আমি সেই আহ্বান আয়োজকদের কানে দিতে চাচ্ছি। এতেও তাদের হেদায়েত না হলে নারায়ণগঞ্জের তৌহিদী জনতা রুখে দাঁড়াবে। রক্ত দিয়ে হলেও বেলেল্লাপনা নর্তকীদের রুখবে। উপার্জিত টাকা এভাবে নর্তকীর পায়ে ঠেলে দেয়া যাবে না। দেশে এখনও মুসলমানরা বেঁচে আছে, এখনও হাজার হাজার মসজিদ আর হাফেজে কোরআন, মাওলানাসহ আল্লাহ্‌র বান্দারা আছে। তাদের উপেক্ষা করে যদি এমন আয়োজন করা হয় তাহলে যেন আল্লাহ্‌ তাদের হেদায়েত দেয়। আর তাতেও কাজ না হলে যেন আল্লাহ্‌ তাদের তুলে নেয়। তবুও দেশের যুব সমাজকে যেন আল্লাহ্‌ ও রাসূল (সাঃ) বিরোধী করা না হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সানি লিওনকে প্রতিহতের ঘোষণা নারায়ণগঞ্জের তৌহিদী জনতার

আপডেট টাইম : ১০:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫