ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকের ধানে হাসি ফুটছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
  • ৪২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ উত্তরাঞ্চলের শস্য ভান্ডার খ্যাত জেলা বগুড়া। রকমারি ফসল ফলানোর দিকে সারাদেশে এ জেলার কৃষকদের একটা আলাদা পরিচিতও রয়েছে। এখানকার উৎপাদিত ফসল রাজধানী ঢাকাসহ ছড়িয়ে ছিটিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। এ তালিকার শীর্ষে থাকে ধান, চাল ও নানা প্রজাতির সবজি।

তবে চলতি বছরের প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা অনেকটা দিশেহারা পড়েছিলো। রোপা-আমন ও রোপা-আউশ মৌসুমের ধানের খেত প্রথমদফা বন্যায় আক্রান্ত হয় জুলাই মাসে। সেই ক্ষত শুকাতে না শুকাতেই দ্বিতীয় বারের মতো আবারও ফুসে উঠে যমুনা। বাড়তে থাকে বাঙালি নদীর পানিও। তলিয়ে যায় বিঘাকে বিঘা ধানি জমি।

তবু প্রকৃতির কাছে হার মেনে নেয়নি এ জেলার কৃষকরা। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরোদমে জমিতে নেমে পড়েন তারা। জমিতে নতুন করে ফসল ফলান।

হাড়ভাঙা পরিশ্রম আর পরিচর্যায় ব্যস্ত হয়ে যান কৃষকরা। চোখের সমানেই তরতর করে বেড়ে উঠতে থাকে জমির ধান। এখন সোনারঙা সেই ধান ঘরে তোলার অপেক্ষায় প্রহর গুণছেন তারা। সবমিলে যেন বাঁধার পাহাড় ডিঙিয়ে ধানেই কৃষকের চোখে-মুখে ফুটে উঠছে হাসি!

বগুড়া জেলার বেশ কয়েকটি উপজেলা ঘুরে কৃষক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হলে এমনই তথ্য ওঠে আসে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ এলাকা জুড়ে কেবলই সবুজের সমারোহ দৃশ্যমান। ধান গাছের ডগায় থোকায় থোকায় পুষ্ট ধান ঝুলছে। ধানের শীষে অনেক ধান ইতোমধ্যেই সোনারঙা ধারণ করেছে। অনেক ধান পুষ্ট হলেও এখনো কাঁচা রয়েছে। আর যেসব খেতের ধানে শীষ আসা শুরু হয়েছে তা পরিচর্যায় কৃষক ব্যস্ত সময় পার করছেন। পোকামাড় দমনে কীটনাশক স্প্রে করছেন। ধান নিয়ে গ্রামীণ জনপদগুলোয় কৃষকদের এক ধরনের কর্মযজ্ঞতা চলছে।

শহিদুল ইসলাম, গোলাম রব্বানী, আবু সাঈদসহ একাধিক কৃষক হাওর বার্তাকে বলেন, এবার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাদের ওপর দিয়ে অনেক ধকল গেছে। এরপর দমে যাননি তারা। হাত গুটিয়ে বসে থাকেন নি। বন্যার পানি নেমে যাওয়া মাত্র যা ছিল তাই নিয়ে জমিতে নেমেছেন। সে অনুযায়ি ফল পাওয়ার অপেক্ষায়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কৃষকের ধানে হাসি ফুটছে

আপডেট টাইম : ০৭:৪২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭