ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে বিশেষ মুহূর্ত: মাহদী আমিন দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

প্রেমিকের জন্য স্বাস্থ্য সচেতন সিক্লিড মাছ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫
  • ৬৩৬ বার

পুরুষ সিক্লিড মাছের বিশেষ বৈশিষ্ট্য হলো এরা তাদের সঙ্গী নির্বাচন করে বেশ খানিকটা ভেবে। সুদর্শনা না হলে সাধারণত এরা নারী মাছকে পাত্তাই দিতে চায় না। যে কারণে নারী মাছগুলো স্বাস্থ্যের ক্ষেত্রে খুবই সচেতন।

অবাক লাগলেও এমন প্রমাণই মিলেছে গবেষকদের হাতে।

এই প্রথম বারের মতো গবেষকরা এমন মাছের সন্ধান পেয়েছেন। গবেষণায় দেখা গেছে, পুরুষ মাছ সঙ্গী নির্ধারণের ক্ষেত্রে নারী মাছের শরীরের আকার থেকে শুরু করে আনুসাঙ্গিক অন্যান্য বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ‍থাকে।

জার্মানির দ্য ইউনিভার্সিটি অব বন-এর গবেষক সেবাস্টেন বালডফ এবং তার দল আফ্রিকায় নারী সিক্লিড মাছের ওপর গবেষণা চালায়।

তিনি বলেন, এই মাছের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরুষ মাছ তার সঙ্গী পছন্দ করে নারী মাছ দেখতে কেমন তার ওপর ভিত্তি করে। সাধারণত লম্বা আকৃতির শরীর, পাখনার রঙ, লেজের রঙ এবং শরীরের রঙের সঙ্গে পুরুষ মাছের মিল রয়েছে কিনা এসব বিবেচনায় থাকে সঙ্গী নির্ধারণের ক্ষেত্রে।

সেবাস্টেন বলেন, সবকিছু বিবেচনা করার পরেই পুরুষ মাছ নারী মাছটির সঙ্গী হয়। যে কারণে নারী মাছগুলোও স্বাস্থ্য সচেতন হয়।

সম্প্রতি বিএমসি এভুলুশোনারি বায়লোজি নামে একটি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানান গবেষকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

প্রেমিকের জন্য স্বাস্থ্য সচেতন সিক্লিড মাছ

আপডেট টাইম : ০৬:০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫