ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান সৌদি আরবকে সহায়তায় জরুরি বৈঠকে তুরস্ক-পাকিস্তান প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন ৫ জেলার চরে অর্থকরী ফসল বাদাম ও কাউন প্রয়োজন সঠিক উপকরণ, প্রশিক্ষণ ও পরামর্শ বদলে যাবে কৃষকের ভাগ্য আসল ইলিশ চিনবেন যেভাবে হালান্ডের জোড়া গোলে ২৮ বছরের অপেক্ষার অবসান নরওয়ের

নারীদের জন্য যুক্তরাষ্ট্রে ‘ভায়াগ্রা’ অনুমোদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫
  • ৩৯৩ বার

নারীদের জন্য তৈরি প্রথম ‘ভায়াগ্রা’ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অ্যাডি নামের ওষুধটি অনুমোদন করে। যৌনতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলা অল্প বয়সী নারীরা এটি সেবন করলে সুফল পাবেন। খবর এএফপির।
ফ্লিবানসেরিন বা অ্যাডি নামের ওষুধটি প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের স্প্রাউট ফার্মাসিউটিক্যালস নামের একটি প্রতিষ্ঠান। এটি সেবনে নারীর মস্তিষ্কে নির্দিষ্ট কিছু রাসায়নিক উপাদানের মাত্রা বাড়বে। ফলে তাঁরা যৌন আকাঙ্ক্ষা ফিরে পাবেন।

তবে ওষুধটি অ্যালকোহলের সঙ্গে সেবন করলে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই এ ধরনের ব্যবহার নিয়ন্ত্রণের শর্তসাপেক্ষে এটি প্রয়োগের অনুমোদন দিয়েছে এফডিএ। প্রতিষ্ঠানটির ওষুধ মূল্যায়ন ও গবেষণাকেন্দ্রের পরিচালক জ্যানেট উডকক বলেন, যৌনাকাঙ্ক্ষা কমে যাওয়ায় যেসব নারী উদ্বিগ্ন, তাঁদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যাডি সেবনের অনুমোদন দেওয়া হয়েছে। রোগী ও চিকিৎসককে ওষুধটি ব্যবহারের আগে অবশ্যই এটির বিভিন্ন ঝুঁকি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নারীদের জন্য যুক্তরাষ্ট্রে ‘ভায়াগ্রা’ অনুমোদন

আপডেট টাইম : ০৮:৩৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫