ঢাকা ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সৌখিন পাতাবাহারে হতে পারে মৃত্যুও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৪২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কর্মব্যস্ত জীবনে যদি প্রকৃতির একটু সান্নিধ্য পাওয়া যায় তাহলে বেশ ভালই লাগে। তাই ঘরের সৌন্দর্য বাড়াতে অনেকেই ঘরের কোনে, ব্যালকনিতে, বারান্দায় এমনকি ড্রয়িং রুমে পাতাবাহার গাছ রাখেন।

কিন্তু এসব পাতাবাহারের মধ্যে এমন অনেক গাছ আছে যা মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। আর এমনই একটি গাছ সৌখিন বৃক্ষপ্রেমিকদের ঘরে ঘরে ঠাঁই পেয়েছে।

যে গাছটির কথা বলছিলাম তার পোশাকি নাম হলো Dieffenbachia এবং অফিস আদালতে, বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দা বা করিডোরে, এমনকি ফ্ল্যাটের বারান্দাতেও একে দেখা যায়। সুন্দর এই গাছটি যে আমাদের কতটা ক্ষতি করতে পারে তা আমরা কেউই জানি না।

এই গাছটির একটি পাতা আপনাকে অসুস্থ করে দিতে পারে। এমনকি মৃত্যুও ঘটাতে পারে। শিশুদের বেলায় তো এটি ভয়াবহ ঝুঁকিপূর্ণ। তাই বাড়িতে ছোট শিশু থাকলে অবশ্যই সাবধান হওয়া প্রয়োজন। কৃষি বিজ্ঞানীদের মতে, এই গাছের পাতায় থাকে ক্যালসিয়াম অক্সালেট নামের এক উপাদান, যা মানুষের কিংবা পোষা প্রাণীর জন্য ক্ষতিকর।

এর প্রভাব এতই খারাপ যে, এর যে কোনও অংশ খাওয়ার এক মিনিটের মাথায় একটি শিশুর মৃত্যু হতে পারে। প্রাপ্তবয়স্কদের মৃত্যু হতে পারে ১৫ মিনিটের মধ্যে। এমনকি এই গাছ হাত দিয়ে ধরলে এবং সেই হাত চোখে গেলে অন্ধত্বের সম্ভাবনা থাকে।

এই গাছ যদি আপনার ঘর বা প্রতিষ্ঠান থেকে সরাতে না চান বা সরানো সম্ভব নাও হয়, তাহলে এর চারপাশে বেড়া অথবা গ্রিল দিয়ে রাখুন যাতে বাচ্চারা এর পাতার নাগাল না পায়। এতে দুর্ঘটনা ঠেকানো সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

সৌখিন পাতাবাহারে হতে পারে মৃত্যুও

আপডেট টাইম : ০৮:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭