ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইতিহাস কি বদলাতে পারবে টাইগাররা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৫০৯ বার
হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা সফররত বাংলাদেশের চূড়ান্ত লড়াই শুরু হচ্ছে আগামীকাল বৃহষ্পতিবার। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি পচেফস্ট্রুমে এদিন দুপুর ২টায় শুরু হবে। অতীত ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো কোনো টেস্ট জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। তাই এবার টেস্ট জিততে পারলে বাংলাদেশের জন্য রচিত হবে নতুন ইতিহাস।
অতীত পরিসংখ্যান অনুযায়ী দিক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার ৮টিতেই জিতেছে প্রোটিয়ারা। আর বাংলাদেশের মাটিতে ২০১৫ সালে শেষ দুটি টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়েছিল। দক্ষিণ আফ্রিকায বাংলাদেশ সবশেষ সফর করেছে ২০০৮ সালে। সেবার দুই ম্যাচ টেস্ট সিরিজে টাইগাররা হেরে যায় ২-০ ব্যবধানে। তবে লঙ্গার ভার্সনে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য খারাপ নয়। গত এক বছরে বাংলাদেশ হোম সিরিজে একটি করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছে। আর শ্রীলঙ্কাকে এক ম্যাচ হারিয়ে এসেছে তাদের ঘরের মাটিতে।
তাই প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ জয়টা এখন আর অসম্ভব কিছু নয়। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচেও সেই প্রমাণ কিছুটা হলেও রেখেছে মুশফিক বাহিনী। যদিও তিনদিনের ওই ম্যাচ শেষ হয়েছে ড্র’তেই। প্রস্তুতি ম্যাচ শেষে টাইগার দলপতি মুশফিক ভাল খেলার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘শেষ কয়েক বছর সত্যি বাংলাদেশ ভাল খেলছে। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে নিজেদের এই সামর্থ্যটা ধরে রাখা। দেশের মাটিতে যখন সবসময় আমরা আত্মবিশ্বাসী। তবে এই সফরটা আমাদের জন্য সহজ হবে না। তবুও এটাই আমাদের পরবর্তী ধাপ। আমরা আফ্রিকাতেও ভাল খেলতে চাই। নিজেদের প্রমাণে এটা বড় এক সুযোগ।’
ছেড়ে কথা বলতে নারাজ দক্ষিণ আফ্রিকাও। ম্যাচকে সামনে রেখে দলটির তরুণ প্রতিভাবান পেসার কাগিসো রাবাদা সংবাদ সম্মেলনে বলেন, ‘দলের সবাই আত্মবিশ্বাসী এবং জয়ের লক্ষ্যেই মাঠে নামতে চায়। একটা লম্বা বিরতির পর আমরা আবার ভাল ক্রিকেট খেলতে চাই। আমরা দ্রুতই সঠিক লক্ষ্যপানে পৌঁছতে চাই, এটাই আমাদের চ্যালেঞ্জ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ইতিহাস কি বদলাতে পারবে টাইগাররা

আপডেট টাইম : ০২:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭