ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট দিয়ে শুরু হবে আইসসিরি নতুন আইন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৫৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্রিকেট ইতিহাসের অংশ হতে চলেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। কেননা, আগামী ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিতব্য এই টেস্ট ম্যাচ দিয়েই যাত্রা শুরু করবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রণয়ন করা নতুন কিছু আইন।

‘কোড অব কন্ডাক্টে’ বেশ কিছু পরিবর্তন এনেছে আইসিসি। যা চলতি বছরের এক অক্টোবর থেকে তা কার্যকর হওয়ার কথা থাকলেও তিন দিন এগিয়ে এনে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট দিয়েই থেকেই দেখা যাবে আইসিসির নতুন এই নিয়মের প্রয়োগ।

নতুন নিয়মে বদলে গেছে ব্যাটের মাপ। কড়া নজরদাড়িতে থাকবেন ব্যাটসম্যানরা। ব্যাটের পুরুত্ব হবে ৬৭ মিলিমিটার, ব্যাটের প্রান্তগুলোর নির্ধারিত মাপ ৪০ মিলিমিটার। অনফিল্ড আম্পায়ারদের কাছে থাকবে বিশেষ ছাঁচ, যার মাধ্যমে মাপা যাবে ব্যাটের পুরুত্ব। তবে ব্যাটসম্যানরা অন্তত একটি বিষয়ে শান্তি পাবেন এখন। পপিং ক্রিজ ক্রস করার পর ব্যাট বা পা মাটি থেকে ওপরে উঠলেও এখন আর আউট হবে না ব্যাটসম্যানরা। বর্তমানে দাগ পার হলেও যদি স্ট্যাম্প ভাঙার সময় ব্যাটসম্যানের পা কিংবা ব্যাট মাটিতে না থাকে, তবে আউট বলে বিবেচিত হন।

আম্পায়ারদেরও দেয়া হয়েছে বিশেষ ক্ষমতা। মাঠের মধ্যে কোনো ক্রিকেটার অশোভন আচরণ করলে তাকে মাঠ থেকে বের করে দিতে পারবেন আম্পায়ার। অনেকটা ফুটবলের ‘লাল কার্ড’ এর মতো। তবে এই ‘লাল কার্ড’ দৃশ্যমান না হলেও আচরণের মাত্রা ছাড়ালেই ফুটবলের মতোই মাঠ ছেড়ে ড্রেসিংরুমে আশ্রয় নিতে হবে ক্রিকেটারদের। ‘লেভেল তিন’ হলে সেটা নির্দিষ্ট কিছু ওভারের জন্য। আর যদি অপরাধের মাত্রা ‘লেভেল চারে’র হয়, সে ক্ষেত্রে ম্যাচের বাকি সময়ের জন্য নিষিদ্ধ হবেন। ব্যাটসম্যানের ক্ষেত্রে তার নামের পাশে ‘রিটায়ার্ড আউট’ লেখা হবে।

‘লাল কার্ডে’র পাশাপাশি ডিআরএসেও পরিবর্তন আসবে। এত দিন পর্যন্ত ডিআরএসের সিদ্ধান্ত বিপক্ষে গেলে দলের কোটা থেকে একটি বাদ চলে যেত। এখন থেকে ডিআরএসের সিদ্ধান্ত বিপক্ষে গেলেও সেটি যদি ‘আম্পায়ার্স কল’ হয়, তাহলে রিভিউয়ের কোটা কমবে না। তবে টেস্টে ৮০ ওভারের পর ডিআরএসের কোটা নতুন করে শুরু হওয়ার ব্যাপারটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এছাড়া ২৮ সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টিতেও চালু হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

নতুন নিয়মের প্রয়োগ সম্পর্কে আইসসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস বলেন, `গেল মে মাসে ক্রিকেটের কিছু নিয়মে পরিবর্তন আনার জন্য আইসিসিকে প্রস্তাব দেয় ঐতিহ্যবাহী মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এরপর জুনে এক বৈঠকে সেই প্রস্তাবকে অনুমোদন দিয়েছে আইসিসির ক্রিকেট কমিটি। নতুন নিয়মে সম্পর্কে ধারণা দিতে আমরা আম্পাযারদের জন্য কর্মশালার ব্যবস্থা করেছিলাম। আমরা সবাই এখন প্রস্তুত আন্তর্জাতিক ক্রিকেটকে নতুন এই নিয়মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে।`

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে নতুন নিয়মেই চলবে আন্তর্জাতিক ক্রিকেট। তবে যেসব সিরিজ চলমান আছে তাতে নতুন নিয়ম প্রয়োগ হবে না। যেমন ভারত-অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ তাই বাইরে থাকছে আইসিসির নতুন এই নিয়মের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট দিয়ে শুরু হবে আইসসিরি নতুন আইন

আপডেট টাইম : ০৫:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭