ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

৬৪ জেলায় পৌঁছে যাচ্ছে বিটি বেগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭
  • ৬৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ বন্যা ও অতিবর্ষণের কারণে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে অন্যান্য আরও ৮ জাতের শস্যের বীজের সঙ্গে জেনেটিকালি মডিফাইড বিটি বেগুনের বীজ বিতরণ করতে যাচ্ছে কৃষি মন্ত্রনালয়।

গতকাল বুধবার চট্টগ্রামের মেহেদিবাগে চিটাগাং ইনস্টিটিউট অব ভিজ্যুয়াল আর্ট (সিআইভিএ) মিলনায়তনে বন্যা পরবর্তী বীজ বিতরণে বিটি বেগুন শীর্ষক আলোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বিটি বেগুন চাষের বিভিন্ন দিক এবং এর বিকল্প তুলে ধরে বেগুনসহ সকল শস্যের দেশীয় প্রজাতির বীজ বিতরণের আহ্বান জানান।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলোজির রেজিস্ট্রার এবং বায়োডার্সিটি রিসার্চ গ্রুপ অফ বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর বদরুল আমিন ভূইয়া।

বদরুল আমিন ভূইয়া বলেন,  বিদেশি প্রজেক্টের অধীনে দেশীয় শস্যের জিনেটিক ইঞ্জেনিয়ারিং এর বদলে দেশের প্রাণবৈচিত্র্য রক্ষায় দায়বদ্ধ থেকে এসব বিষয়ে বাংলাদেশের স্বনির্ভর হয়ে উঠতে হবে।

কৃষি সংগঠক ইসলাম মোহাম্মদ বলেন, বিদেশি কোম্পানীর প্যাটেন্ট করা বীজ উচ্চমূল্যে কিনে চাষ করে আমরা দেশীয় বীজের স্বত্ব হারাবো এবং যার ফলে খুব স্বস্তা শস্যও চলে যাবে নাগালের বাইরে।

সুত্রপাঠ সদস্য শোয়েব করিম বলেন, বন্যা ও অতিবর্ষণের কারণে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে যে সব শস্যের বীজ বিতরণ করা হবে তার মধ্যে কেবল বিটি বেগুনই বিতরণ করা হবে ৬৪ জেলায়।

ফলে পরীক্ষামূলক প্রদর্শনী আবাদের সীমিত পরিসর ছেড়ে গোটা দেশে তৃণমূল কৃষিতে ছড়িয়ে পড়বে বিটি বেগুন। এবং দেশজুড়ে এর চাষাবাদ হলে বেগুনের দেশীয় জাতসমূহ বিপন্ন হবে। তিনি ভারতে বিটি তুলা চাষের ফলে সর্বস্ব হারানো ঋণগ্রস্ত কৃষকদের আত্মহননের কথা স্মরণ করে বলেন বিটি বেগুন চাষে প্রাণবৈচিত্র্যের পাশাপাশি দেশের কৃষকেরা ও বিপন্ন হবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জীবনিরাপত্তা বিধিমালা ২০১২ এর ৫ম ধারা অনুযায়ী জেনেটিকালি মডিফায়েড জীব বা দ্রব্যের মোড়কের গায়ে লেবেলিং এর বাধ্যবাধতা থাকলেও এক্ষেত্রে তারও লংঘন ঘটবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

৬৪ জেলায় পৌঁছে যাচ্ছে বিটি বেগুন

আপডেট টাইম : ০৭:৪৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭