ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সামনে আর এমন হবে না : আলভেজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ রোববার রাতে ফরাসি লিগে লিঁওর বিপক্ষে পেনাল্টি নিয়ে নেইমার-কাভানির মধ্যে কথা কাটাকাটি হয়। কে নেবে পেনাল্টি। এমন উত্তর মেলাতে দুই দফা বিতর্কে জড়ান কাভানি-নেইমার। ওই বিবাদ নিয়ে কথা বলেছেন দানি আলভেজ। সামনে আর এমন দৃশ্য দেখতে হবে আশ্বস্ত করে পিএসজি ডিফেন্ডার বলেন, ‘যা ঘটেছে সেটা গুরুতর কিছু নয়। সামনে আর এমন হবে না বলে আমার বিশ্বাস।’

‘আমিই ফ্রি কিক নিতে চেয়েছিলাম। কারণ এর আগে আমি এই জায়গা থেকে ফ্রি কিকে গোল করেছি। আমার আত্মবিশ্বাস ছিল যে আমি পারব। পরে আমি ভেবে দেখেছি কে কিক নেবে এটা গুরুত্বপূর্ণ নয়। আমার কিক নেয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হলো দলের জেতাটা। যখন আপনি বুঝতে পারবেন যে খেলাটি ঠিকমতো হচ্ছে না, তখন আপনাকে দায়িত্ব নিতে হবে। আমি সেটা নিতে চেয়েছিলাম। যদিও এরপর নেইমার আমার কাছ থেকে বলটি নিয়ে নেয়।’ মন্তব্য আলভেজের।

প্রসঙ্গত, ওইদিন ম্যাচের ৫৭ মিনিটে পিএসজির হয়ে ফ্রি-কিক নিতে এগিয়ে আসেন কাভানি। কিন্তু নেইমারের স্বদেশী বন্ধু দানি আলভেজ বল নিয়ে বাড়িয়ে দেন নেইমারকে। বিষয়টি পছন্দ হয়নি কাভানির। বেশ রাগান্বিত হয়ে পড়েন এই উরুগুয়ে ফরোয়ার্ড। এরপর ম্যাচের ৭৯ মিনিটে পিএসজি পেনাল্টি পেলে আলভেজ চেয়েছিলেন নেইমার কিক নিক। কাভানি সেটিও হতে দেননি। নিজেই কিক নেন। এনিয়ে ত্রিমুখী তর্কে জড়ান কাভানি, আলভেজ ও নেইমার।

৪ আগস্ট ৫ বছরের চুক্তিতে নেইমারকে দলে ভেড়ায় পিএসজি। সেজন্য বার্সাকে ২২২ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজ পরিশোধ করতে হয় ফরাসি ক্লাবকে। খুব অল্প সময়ে গোটা প্যারিসে ছড়িয়ে পড়ে নেইমারের জনপ্রিয়তা। মাঠের পারফর্মেও আলোকিত ছাপ রাখতে শুরু করেন নেইমার। কিন্তু দেড় মাস যেতে না যেতেই শুরু হট্টগোল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

সামনে আর এমন হবে না : আলভেজ

আপডেট টাইম : ০৬:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭