ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ নিয়ে সুখবর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ, অনুমতি ছাড়া ভিডিও ছাড়লেই ব্যবস্থা এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন অনুপস্থিত, বহিষ্কৃত ৬ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন বিশ্বব্যাপী খাদ্যসংকট ক্রমেই বাড়ছে: ঝুঁকিতে বাংলাদেশ সংরক্ষিত আসনের এমপি হওয়ার প্রস্তাব পেয়েছিলেন তাসনিম জারা মোহনা টিভি দখলের অপচেষ্টা, থানায় জিডি—মিরপুরে উত্তেজনা

লজ্জাবতী গাছের অসাধারণ ভেষজ গুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সামান্য স্পর্শ পেলে নববধূূর মতো নেতিয়ে পড়ে যে গাছটি তার নাম লজ্জাবতী। এর পাতা স্পর্শ করলেই আশ্চর্যজনকভাবে তা বন্ধ হয়ে যায় এবং কিছুক্ষণ পর আবার আগের অবস্থায় ফিরে সতেজ হয়ে ওঠে। অত্যন্ত দ্রুত অনুভুতি সম্পন্ন এ গাছ।

বহু প্রাচীনকাল থেকেই লজ্জাবতী গাছ অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এর রয়েছে অনেক ভেষজ গুণ। কাঁচা গাছ বেটে শরীরে লাগালে লাবণ্য ফিরে আসে।

গাছ শুকিয়ে গুঁড়া করে ১০ গ্রাম গুঁড়া দু’কাপ পানির সঙ্গে মিশিয়ে ১৫ দিন সেবন করলে চর্মরোগ সেরে যায়। গাছের শিকড় বেটে দুধ ও পানির সঙ্গে মিশিয়ে সেবন করলে অর্শ্বরোগে ভালো ফল পাওয়া যায়। এছাড়া কুষ্ঠ, বসন্ত, একশিরা, ভগন্দর ও পাণ্ডু রোগ নিরাময়েও লজ্জাবতীর রয়েছে বিরাট অবদান।

বেশিরভাগ মানুষের কাছে এ গাছ কাঁটাওয়ালা আগাছা হিসেবে পরিচিত হলেও থাই লজ্জাবতী গাছকে কাজে লাগিয়ে এখন জৈব সারও তৈরি করা হচ্ছে। এ সার ফসলের জন্য যথেষ্ট উপযোগী।

এতে রয়েছে নাইট্রোজেন ২.০৩ থেকে ২.০৬, ফসফরাস ০.১৭৫ থেকে ০.২৩, পটাশিয়াম ১.২৩৭ থেকে ১.৭৪১ ভাগ। লজ্জাবতী গাছের শিকড়ে জন্মানো লালচে রঙের গুটি বাতাস থেকে নাইট্রোজেন সঞ্চয় করে আম বাগানের মাটিতে সরবরাহ করা হয়। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে।

থাইল্যান্ডে ভুট্টার জমিতে আগাছা নিয়ন্ত্রণে এভাবেই লজ্জাবতী গাছ লাগানো হয় এবং মাটির উর্বরতা ঠিক রাখা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ নিয়ে সুখবর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

লজ্জাবতী গাছের অসাধারণ ভেষজ গুণ

আপডেট টাইম : ০১:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭