ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

প্রধান বিচারপতি দেশে ফিরবেন কবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৪২২ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমানে দেশের বাইরে অবস্থানরত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আগামী ২৩ সেপ্টেম্বর দেশে ফিরছেন। চলমান সুপ্রিমকোর্ট অবকাশ শেষে ২ অক্টোবর তিনি আপিল বিভাগ বেঞ্চে বিচারকাজ পরিচালনা করবেন। সুপ্রিমকোর্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে বর্তমানে জাপানে রয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ থেকে জাপানের টোকিওতে শুরু হওয়া এ সম্মেলন চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে ব্যক্তিগত কাজে প্রধান বিচারপতি কানাডায় গিয়েছিলেন। প্রধান বিচারপতির বিদেশ সফর ও সফর শেষে ফিরে আসা নিয়মিত ব্যাপার হলেও প্রধান বিচারপতি এসকে সিনহার এবারের সফরের বিষয়টি একটু ভিন্ন। কারণ ষোড়শ সংশোধনীর রায়। সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের কিছু পর্যবেক্ষণের বিষয় নিয়ে বিতর্ক ওঠে। রায় নিয়ে ক্ষমতাসীনদের তীব্র সমালোচনার মুখে পড়েন। এমনই এক পরিস্থিতিতে গুঞ্জন ওঠে প্রধান বিচারপতির বিদেশ সফরে গিয়ে মেয়াদ পূর্ণ হওয়ার আগে দেশে ফিরবেন না। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দিয়েই বিচারকাজ পরিচালনা করা হতে পারে। তবে প্রধান বিচারপতি ২৩ সেপ্টেম্বর দেশে ফিরছেন বলে অনেকটা নিশ্চিত করেছে সুপ্রিমকোর্ট সূত্র।

এ ব্যাপারে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন, কানাডা ও জাপান সফর শেষ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ২৩ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন।

আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি বিদেশ সফর শেষে যথাসময়ে দেশে ফিরে আসবেন।

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি এসকে সিনহাকে পত্র দেন জাপানের প্রধান বিচারপতি। সেই অনুরোধে সাড়া দিয়ে ‘কনফারেন্স অব চিফ জাস্টিস অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক এ সম্মেলন যোগ দিয়েছেন এসকে সিনহা।

প্রধান বিচারপতির বিদেশে অবস্থানের কারণে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহাব  মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন। আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞাকে এ দায়িত্ব দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

প্রধান বিচারপতি দেশে ফিরবেন কবে

আপডেট টাইম : ১১:১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭