ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের মেয়েদের হার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ উত্তর কোরিয়া এবং জাপান ছিল শক্তিশালী প্রতিপক্ষ। তাই ভালো খেলাই লক্ষ্য ছিল বাংলাদেশের মেয়েদের। তবে তৃতীয় তথা শেষ ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হওয়ায় কিছুটা আশা জেগেছিল। আত্মবিশ্বাসী ছিল মেয়েরাও। কিন্তু একজন কম নিয়ে দারুণ লড়াইয়ের পর ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করল কৃষ্ণা বাহিনী।

রোববার থাইল্যান্ডের চোনবুরির ইনিস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন ক্যাম্পাস স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।

নিজেদের শেষ ম্যাচে পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরেছিল বাংলাদেশ। ৮ম মিনিটেই হিউজের গোলে এগিয়ে যায় অজিরা। ৩৩তম মিনিটে বড় ধাক্কা খায় বাংলাদেশ। অধিনায়ক কৃষ্ণা রানী সরকার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। অধিনায়ককে হারিয়ে ১০ জন নিয়েই তুমুল লড়াই করতে থাকে মেয়েরা। ৪৫তম মিনিটে আসে সাফল্য।

ডি-বক্সের মধ্যে স্বপ্নাকে ফাউল করায় স্পটকিকের বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে বাংলাদেশকে সমতায় ফেরান শামসুন্নাহার। ম্যাচ সমতায় আসায় দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্বক হয়ে ওঠে মেয়েরা। ৫১তম মিনিটে চমৎকার টিমওয়ার্কে এগিয়ে যায় বাঘিনীরা। সতীর্থের পাস থেকে দারুণ এক কোনাকুনি শটে বল জালে জড়ান স্বপ্না। ৩ মিনিট পর স্বপ্নার কাট ব্যাক থেকে পাওয়া সুযোগ মৌসুমী কাজে লাগাতে না পারায় ব্যবধান বাড়েনি।

কিন্তু ফুটবল বিধাতা হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন কৃষ্ণাদের জন্য। সমতায় ফিরতে শেষ দিকে মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। দুটি কর্নার কাজে লাগিয়ে জয় তুলে নেয় দলটি।

৭৮তম মিনিটে কর্নার থেকে গোল করেন কার্লি রোয়েস্টবাকেন। ৮৩তম মিনিটে সোফিয়ার শট ফিস্ট করে ফেরান মাহমুদা। আবারও সেই কর্নার থেকেই সোফিয়া জয়সূচক গোলটি করেন। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৯-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের মেয়েদের হার

আপডেট টাইম : ০৮:১৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭