ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

স্ত্রীর মামলায় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ স্ত্রীকে ভরণপোষণ ও খোরপোষ না দেয়ার অভিযোগে করা মামলায় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অরূপ সাহার জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দেন।

বাদী ও অরূপ সাহার স্ত্রী নিটল সাহার আইনজীবী আনোয়ারুল কবির বাবুল বলেন, চলতি বছরের এপ্রিল মাসে নরসিংদীর পারিবারিক ও সহকারী জজ আদালতের বিচারক মেহের নিগার সূচনা বিবাদী অরূপ সাহার বিরুদ্ধে আদেশ দেন।

সেই আদেশ স্ত্রী নিটল সাহার ভরণপোষণ বাবদ ৫৩ মাসে পাঁচ লাখ ৩০ হাজার টাকা দেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু টাকা না দেয়ায় ওই আদালতের বিচারক অরূপ সাহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে বিচারক অরূপ সাহাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

আনোয়ারুল কবির আরো জানান, এ গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর অরূপ সাহাকে ঢাকা থেকে আটক করে পুলিশ। পরে তাকে আজ আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন জামিন নাকচ করে কারাগারে পাঠান।

২০‌১৩ সালের ২০ মার্চ নিটল তার স্বামী অরূপের বিরুদ্ধে নরসিংদীর পারিবারিক ও সহকারী জজ আদালতে ভরণপোষণ ও খোরপোষের দাবিতে মামলা করেন। সে মামলায় বাদী নিটল সাহার সাক্ষ্য গ্রহণ শেষে মামলার রায় দেন বিচারক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

স্ত্রীর মামলায় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে

আপডেট টাইম : ০৯:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭