ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাপানের বিপক্ষে ভালো খেলার আশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্রীড়া প্রতিবেদক : ৯-০ গোলে হারের পর একটা দলকে উজ্জীবিত করাটাই কঠিন। মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে কোচ গোলাম রব্বানীকে সেই কঠিন কাজটাই করতে হয়েছে আজ জাপানের বিপক্ষে ম্যাচের আগে। প্রতিপক্ষ প্রায় একই রকম শক্তিশালী। তবু তিনি আগের দিনের চেয়ে ভালো পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিচ্ছেন এই বলে যে, ‘বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার সেটিই আমাদের প্রথম অভিজ্ঞতা। মেয়েরা নার্ভাস হয়েও কিছু ভুল করে ফেলেছে, যেগুলো হওয়ার কথা না। এখন আমাদের যেহেতু সেই অভিজ্ঞতাটা হয়ে গেছে তাই আজকের ম্যাচে ওদের কাছ থেকে আমি আরো ভালো পারফরম্যান্স আশা করছি। ’

জাপান যে উত্তর কোরিয়ার চেয়ে কোনো অংশে কম যায় না, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫-০ গোলে হারিয়ে তারা তা দেখিয়েছে। ’ আজ সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে বাংলাদেশকেও তাদের কোনো ছাড় দেওয়ার কথা নয়। ২০০৫ সালে টুর্নামেন্টের প্রথম আসরে বাংলাদেশের মেয়েদের তারা ২৪-০ গোলে হারের লজ্জায় ডুবিয়েছিল। তবে তখন বাংলাদেশের মেয়েদের ফুটবল ছিল হাঁটি হাঁটি পা পা পর্যায়ের। কোনো বাছাই পর্বও ছিল না তখন।

এবার মেয়েরা ইরান, চাইনিজ তাইপের মতো দলকে হারিয়ে বাছাই পর্বে রীতিমতো চ্যাম্পিয়ন হয়েই নাম লিখিয়েছে চূড়ান্ত পর্বে। কিন্তু এশিয়ার পরাশক্তিদের সঙ্গে ব্যবধানটা যে এখনো অনেক বড়, সেটিই এখনো পর্যন্ত স্পষ্ট এই টুর্নামেন্টে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

জাপানের বিপক্ষে ভালো খেলার আশা

আপডেট টাইম : ১১:৪৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭