ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মেয়াদ বাড়ছে প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫
  • ৫২৯ বার

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়াতে ইউনিট হোল্ডারদের সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে ফান্ডের ট্রাস্টি কমিটি। তবে সভার তারিখ, সময় ও ভেন্যু ঘোষণা করা না হলেও সভার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০১৬ সালের ১৪ মার্চ প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মেয়াদ ৭ বছর পূর্ণ হবে। নিয়ানুযায়ী ২০১৬ সালের ১৫ মার্চ থেকে ফান্ডটি বিলুপ্ত হবে এবং ফলে পুঁজিবাজারে ফান্ডটির লেনদেনও বন্ধ হয়ে যাবে। তবে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধি,২০০১ এর ৫০ (খ) ধারা অনুযায়ী যদি ফান্ডের ইউনিটহোল্ডারদের সভায় উপস্থিত তিন-চতুর্থাংশ ইউনিটহোল্ডার ফান্ডের মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মতি প্রদান করেন তবে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে ফান্ডের মেয়াদ আরও ৩ বছর বাড়ানো যেতে পারে।

এ পরিস্থিতিতে ফান্ডের ট্রাস্টি কমিটি ফান্ডের ইউনিটহোল্ডারদের সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনায় রয়েছে আইসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ২০০৯ সালে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

মেয়াদ বাড়ছে প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের

আপডেট টাইম : ১১:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫